বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

অভয়নগরে উপসর্গহীন প্রথম করোনা রোগী সনাক্ত।

 

অভয়নগরে উপসর্গহীন প্রথম করোনা রোগী সনাক্ত

 

অভয়নগর প্রতিনিধি-

অভয়নগরে উপসর্গ ছাড়াই প্রথম করোনা রোগী সনাক্ত হয়েছে। ৭০ বছরের বৃদ্ধ ওই রোগীকে হাসপাতালের আইসোলেশন রাখা হয়েছে।
সোমবার রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। রাতেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লকডাউন করা হয়েছে শ্রীধরপুর ইউনিয়নের পুড়াখালী দক্ষিণপাড়ার নন্দির বটতলা এলাকার তিনটি বাড়ি।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্পনা কর্মকর্তা ডাঃ এস এম মাহামুদুর রহমান রিজভী জানান, কোভিড-১৯ পজিটিভে আক্রান্ত বৃদ্ধের বয়স ৭০ বছর। তাঁর শরীরে শ্বাসকষ্ট ছাড়া করোনাভাইরাসের কোন উপসর্গ ছিল না। তিনি প্রায় ২৫ বছর যাবৎ শ্বাসকষ্টে ভুগছিলেন। এক সপ্তহ ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। গত শনিবার ২ মে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সোমবার সন্ধ্যায় তাঁর শরীরে করোনাভাইরাস পজেটিভ ধরাপড়ে। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হয়েছে। অবস্থা খারাপ হলে খুলনা মেডিক্যাল বা যশোর সদর হাসপাতালে প্রেরণ করা হবে। তিনি এখন ভালো আছেন। মঙ্গলবার সকালে ওই পরিবারের ১১ জন সদস্যের নমুনা সংগ্রহ করা হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম রফিকুল ইসলাম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুসেইন খাঁন স্যারের নির্দেশনায় সোমবার রাত আনুমানিক ১০ টার সময় আক্রান্ত বৃদ্ধের বাড়ি সহ পাশাপাশি তিনটি বাড়ি লকডাউন করা হয়েছে। তিনটি পরিবারের জন্য খাদ্য সহায়তা দেয়া হয়েছে। লাল পতাকা টানিয়ে এলাকাবাসীকে সতর্ক করা হয়েছে।
এছাড়া ওই তিন বাড়ির ১১ জন সদস্যকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকাতে বলা হয়েছে। একাজে সহযোগিতা করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম মাহামুদুর রহমান রিজভী, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম, শ্রীধরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী, পুলিশ সদস্য সহ সাংবাদিকবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com