বুধবার, ২৪ Jun ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
আত্মহত্যার সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক: মোবাইলের তথ্য মুছে ফেলা ও মেমোরি কার্ড গায়েব, বাড়ছে রহস্য,, হরমুজ প্রণালি অতিক্রম এমভি বাংলার জয়যাত্রা হালিশহর বড়পুলে মহেশ খালের পাড়ে অবৈধ গরুর বাজার উচ্ছেদ: গুড়িয়ে দিলো সেনাবাহিনী ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক

জলঢাকায় নিজ শয়নকক্ষ থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার

জলঢাকায় নিজ শয়নকক্ষ থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার

সত্যেন্দ্রনাথ রায়,নীলাফামারী,প্রতিনিধি

নীলাফামারীর জলঢাকায় নিজ শয়নকক্ষ থেকে স্বামী বিপুল চন্দ্র রায়(২৭) ও স্ত্রী বৃষ্টি রানী(২০) নামে দুই জনের মরদেহ উদ্ধার করেছে জলঢাকা থানা পুলিশ ।

বুধবার (১ নভেম্বর) সন্ধ্যার দিকে জলঢাকা উপজেলার কৈমারি দোলাপাড়া এলাকা হতে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন জলঢাকা কৈমারি দোলাপাড়া এলাকার নারায়ণ চন্দ্র রায়ের ছেলে বিপুল চন্দ্র রায়(২৭) ও তারই স্ত্রী বৃষ্টি রানী(২০)। পেশায় তারা কৃষিকাজ করতেন বলে জানাগেছে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানাগেছে প্রায় ৭ মাস পূর্বে কিশোরগঞ্জ বড়ভিটা মেলাগঞ্জ এলাকার
বিকাশ চন্দ্ররায় এর মেয়ে বৃষ্টি রানীর সাথে বিয়ে হয় বিপুল চন্দ্র রায়ের। কয়েক দিন
ধরে স্বামী স্ত্রীর মধ্যে বেশ কলহ চলছিল। বুধবার দুপুরবেলা স্বামী স্ত্রী দুজনে ঘড়ে ঢুকে দরজা বন্ধ করে দেন। বিকেল পর্যন্ত ঘড়ের ভেতর থেকে তাদের কোন সারা শব্দ না পেয়ে
প্রতিবেশীরা ঘড়ের জানালা দিয়ে দেখতে পায়
বৃষ্টি রানী বিছানায় ও বিপুলের দেহ ঝুলছে ঘরের আড়ার সাথে।
পড়ে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার
করে।
জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি)মুক্তারুল আলম চ্যানেল সিক্সটি নাইন কে বলেন স্বামী স্ত্রী মরদেহ এক ঘড় থেকে উদ্ধার করা হয়েছে, ঘড়ের দরজা বন্ধছিল। ময়নাতদন্তের জন্য নীলাফামারী জেনারেল
হাসপাতালে মরদেহ পাঠানো হয়েছে। এ ব্যপারে একটি মামলার প্রস্তুতি চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com