বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
যশোরে ঈদ শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ডবলমুরিং থানার বিশেষ অভিযানে ৪,১২,৪৯০/- টাকা ২ ভরি স্বর্ণালংকার, ১টি সিএনজি অটো রিক্সা সহ ৩ প্রতারক গ্রেফতার নওয়াপাড়ায় বিএনপি নেতা মরহুম বাচ্চু খান ( সর্দার) এর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। সিএমপি’র অভিযানে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারসহ শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ৩ জন সহযোগী গ্রেফতার কোতোয়ালি থানার সফল অভিযান সিআরবিতে হালিমের লটারির নামে জুয়ার ব্যাবসা গুড়িয়ে দিল ওসি আফতাব উদ্দিন জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সাপ্লাই চেইন ও বাংকারিং প্রসংগে চেয়ারম্যান, চবক এর সভাপতিত্বে চট্টগ্রাম বন্দরে সভা অনুষ্ঠিত গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রামের পতেঙ্গায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন – অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম জেলার সীতাকুন্ডে জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সমন্বয়য়ে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে-র‍্যাব-৭ ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা: সংযুক্ত আরব আমিরাতের বন্দরে থাকা জাহাজের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগে বিএসসি

বিএনপিকে মুসলিম লীগের পরিণতি ভোগ করতে হবে:- মেয়র রেজাউল

বিএনপিকে মুসলিম লীগের পরিণতি ভোগ করতে হবে: মেয়র রেজাউল

চট্টগ্রাম-৩১ অক্টোবর’২০২৩খ্রি.

হরতাল-অবরোধের মতো জনস্বার্থ বিরোধী রাজনীতির কারণে বিএনপিকে মুসলিম লীগের পরিণতি ভোগ করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম চৌধুরী।
মঙ্গলবার বিএনপি’র সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামীলীগ এর উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, পুলিশ ও জনগণের উপর হামলার মধ্য দিয়ে বিএনপি প্রমাণ করেছে, তারা আবার সন্ত্রাসী চরিত্রে ফিরে গেছে। আগামী নির্বাচন পর্যন্ত বিএনপি-জামায়াতকে মোকাবিলা করতে হবে। সেজন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। হরতাল-অবরোধের মতো জনস্বার্থবিরোধী রাজনীতির কারণে বিএনপিকে মুসলিম লীগের পরিণতি ভোগ করতে হবে। বিএনপিকে বলব বিদেশি অপশক্তির উস্কানিতে কান না দিয়ে নির্বাচনে এসে নিজেদের অস্তিত্ব রক্ষা করুন। অন্যথায় বিএনপি হারিয়ে যাবে, টিকে থাকবে জনগণের দল আওয়ামী লীগ। উন্নয়নের যে জয়যাত্রা শেখ হাসিনা শুরু করেছেন তা অব্যাহত রাখতে জনগণ ঐক্যবদ্ধ।
সাবেক কাউন্সিলর সাইফুদ্দিন সাইফুর সঞ্চালনায় ও পূর্ব ষোলশহর ওযার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ সামসূল আলমের সভাপতিত্বে শান্তি ও উন্নয়নের সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের কোষাধক্ষ্য আলহাজ্ব আবদুস সালাম, মহানগর সাংস্কৃতিক সম্পাদক এছাড়াও সমাবেশে আলহাজ্ব আবু তাহের। এছাড়াও সমাবেশে আর ও বক্তব্য রাখেন কাউন্সিলর আশরাফুল আলম, নুর মোস্তাফা টিনু , ওয়ার্ড আওমীলীগ নেতা নাজিম উদ্দিন, জসিম উদ্দিন, নুর মোঃ নুরু, আইয়ুব খান, আতিকুর রহমান, শহীদ সরোয়ারর্দী, মোজাহেরুল ইসলাম, এ্যাডঃ শাকিল, মহানগর যুবলীগ – সভাপতি সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি, সাধারণ সম্পাদক, ছাএলীগ সভাপতি সাধারণ সম্পাদক, যুবলীগ সহ সভাপতি নুরুল আনোয়ার, আরশাদুল আলম বাচ্চু, হাবিবুর রহমান তারেক, ইলিয়াছ উদ্দিন, ইয়াছির আরাফাত, কচি, মিনহাজুল আবেদীন সায়েম, আবদুল্লা আল মামুন প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com