রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

প্রবীণ সাংবাদিক ও গল্পকার খালেদ বেলাল আর নেই,

প্রবীণ সাংবাদিক ও গল্পকার খালেদ বেলাল আর নেই, বিএফইউজে এবং সিএমইউজে’র শোক

নিজস্ব সংবাদদাতা:৩০অক্টোবর

চট্টগ্রামের প্রবীণ সাংবাদিক, গল্পকার ও চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) সিনিয়র সদস্য খালেদ বেলাল ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি এক ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খালেদ বেলাল গুরুতর অসুস্থ ছিলেন। সম্প্রতি তার শাররিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাঁকে নগরীর ন্যাশনাল হাসপাতালে ভর্তি করেন। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

আজ সোমবার বাদ আছর নগরীর গরীবুল্লাহ শাহ মাজার প্রঙ্গনে নামাজে জানাযার শেষে মাজার সংলগ্ন কবরাস্থানে তাঁকে দাফন করা হবে।

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাউরিয়া মৌলভী বাজারের পাশে ওলি গান্ধীর বাড়িতে জন্ম নেওয়া খালেদ বেলাল দৈনিক ঈশান পত্রিকার সহকারী সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি একাধারে সাংবাদিক, সাবেক তথ্য কর্মকর্তা ও বিশিষ্ট গল্পকার ছিলেন।
কর্মজীবনের শুরুতে তিনি ঢাকার দৈনিক পয়গামে চাকুরী করেছেন। তারপরে যোগ দেন সরকারের তথ্য অধিদপ্তরে (পিআইডি)। সরকারি দায়িত্ব থেকে অবসর নিয়ে আবারো যুক্ত হন সাংবাদিকতা পেশায়। দৈনিক ঈশানের পর যোগ দেন ইংরেজী দৈনিক ‘দ্য পিপলস ভিউ’- এর উপদেষ্টা সম্পাদক পদে।
তার লেখা অসংখ্য বইয়ের মধ্যে “মরা গাঙ্গে ডুব সাঁতার’, ‘ক্ষমা করো শরীফার মা’সহ বেশ কয়েকটি গল্প ও প্রবন্ধ উল্লেখযোগ্য।

জনাব খালেদ বেলালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম আবদুল্যাহ ও মহাসচিব নুরুল আমীন রোকন, সিএমইউজের সভাপতি মোঃ শাহনওয়াজ ও সাধারণ সম্পাদক সালেহ নোমান। নেতৃবৃন্দ এক শোকবার্তায় মরহুম খালেদ বেলালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন মরহুম খালেদ বেলাল আপোষহীন এক কলম সৈনিক ছিলেন। তার মৃত্যুতে সমাজ একজন গুনীজনকে হারালো।
অপর এক বিবৃতিতে মরহুম খালেদ বেলালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রামের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি ও সদস্য সচিব ডাক্তার খুরশিদ জামিল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com