বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

ডিমলায় নদী রক্ষায় ২ সুরক্ষা কমিটি গঠন

ডিমলায় নদী রক্ষায় ২ সুরক্ষা কমিটি গঠন

সত্যেন্দ্রনাথ রায়,নীলাফামারী,প্রতিনিধি

নীলাফামারীর ডিমলায় নাউতারা ও কুমলাই (কামনাই)দুই নদী রক্ষায় রিভারাইন পিপল সুরক্ষা দুইটি নদী কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার(২৭ অক্টোবর)উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের মতির বাজারে বিকেল সারে চারটার দিকে রিভারাইন পিপল নদী কমিটি গঠন ও এক সভার আয়োজন করে।

কমিটি গঠনের পূর্বে নদী বিষয়ক করণীয় শীর্ষক এক সভা অনুষ্ঠিত হয়।নীলাফামারী জেলা রিভারাইন পিপল এর সমন্বয়ক ও শিক্ষক আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রিভারাইন পিপল ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড.তুহিন ওয়াদুদ, অনুষ্ঠানের উদ্বোধক ও গয়াবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরিফ ইবনে ফয়শাল (মুন)। আরো বক্তব্য রাখেন অন্যান্যদের মধ্যে স্থানীয় সমাজ সেবক মতিয়ার রহমান,গ্রাম্য ডা. রফিকুল ইসলাম, টুম্পা ইশরাত জাহান, রফিকুল ইসলাম রফিক ও ঈদ্রিস আলী প্রমুখ। রিভারাইন পিপল কুমলাই নদী শাখার রফিকুল ইসলাম কে আহব্বায়ক ও মমিনুর রহমান সজল কে সদস্য সচিব ও নাউতারা নদীর শামসুদোহা দুলু কে আহব্বায়ক ও মোস্তফা কামাল কে সদস্য সচিব করে (কামনাই ও নাউতারা) আহব্বায়ক কমিটি ঘোষনা করা হয়। তবে সবচেয়ে লক্ষনিয় বিষয় ছির সভায় ব্যাপক মানুষের উপস্থিতি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com