শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম পাঁচলাইশে ব্যবসায়িক পরিবারের প্রতি বারবার হামলা। পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ভুল রিপোর্টের চিকিৎসায় অকালে ঝরে গেল কলেজ ছাত্রের তাজা প্রান

চোলাই মদ তৈরীর সরঞ্জামাদি ও ৩০৭ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার ২ জন গ্রেফতার।

চোলাই মদ তৈরীর সরঞ্জামাদি ও ৩০৭ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার ২ জন গ্রেফতার।

সিএমপি মিডিয়া ঃ- চট্টগ্রাম  ইং ২৫/১০/২০২৩

বন্দর থানাধীন দক্ষিণ মধ্যম হালিশহর, ০২নং মাইলের মাথা, লায়লা সিএনজি পাম্পের বিপরীতে, আবুল হোসেন ভিলা, ৫ম তলা, রুম নং-৩৫ ও ৩২ এর অভ্যন্তরে ।

বাদী এসআই(নিঃ)/মোঃ ফয়সাল সরোয়ার, বন্দর থানা, সিএমপি, চট্টগ্রাম সংগীয় অফিসারসহ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানাধীন দক্ষিণ মধ্যম হালিশহর, ০২নং মাইলের মাথা, লায়লা সিএনজি পাম্পের বিপরীতে, আবুল হোসেন ভিলা, ৫ম তলা, রুম নং-৩৫ এর অভ্যন্তরে হতে অভিযুক্ত আপেল চাকমা(২৮)’কে ধৃত করেন। অভিযুক্ত আপেল চাকমা(২৮) এর দখল হতে ক) ২৪২(দুইশত বিয়াল্লিশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদ, মূল্য অনুমান ১,২১,০০০/-(এক লক্ষ একুশ হাজার) টাকা ও মদ তৈরীর সরঞ্জাম ০৩টি বিভিন্ন সাইজের সিলভারের ডেকচি, ০১টি Redmi note 8 pro এন্ড্রয়েড মোবাইল উদ্ধার পূর্বক ইং ২৫/১০/২০২৩ তারিখ ১৪.১০ ঘটিকায় জব্দ তালিকা-১ মূলে জব্দ করেন। পরবর্তীতে বর্ণিত ০১নং অভিযুক্তকে নিয়ে থানায় আসার প্রাক্কালে পার্শ্ববর্তী একই বিল্ডিংয়ের ৫ম তলার ৩২ রুমে থাকা ০২নং অভিযুক্ত দুক্যে চাকমা(৩০) পুলিশ দেখে পালানোর চেষ্টাকালে তাহাকে ধৃত করেন। অভিযুক্ত দুক্যে চাকমা(৩০) এর দখল হতে ৬৫(পঁয়ষট্টি) লিটার দেশীয় তৈরী চোলাই মদ, ৩২,৫০০/-(বত্রিশ হাজার পাঁচশত) টাকা ও ০১টি Symphony S45 বাটন মোবাইল উদ্ধার পূর্বক ইং ২৫/১০/২০২৩ তারিখ ১৪.৫০ ঘটিকায় জব্দ তালিকা-২ মূলে জব্দ করেন।

জব্দ তালিকা-১ এর আলামত
ক) ক) ২৪২(দুইশত বিয়াল্লিশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদ, মূল্য অনুমান ১,২১,০০০/-(এক লক্ষ একুশ হাজার) টাকা ও মদ তৈরীর সরঞ্জাম ০৩টি বিভিন্ন সাইজের সিলভারের ডেকচি, ০১টি Redmi note 8 pro এন্ড্রয়েড মোবাইল।

এ সময়ে জব্দ করা হয়।
ক) মোট-৬৫(পয়ষট্টি) লিটার দেশীয় তৈরী চোলাই মদ, ৩২,৫০০/-(বত্রিশ হাজার পাঁচশত) টাকা
খ) ০১টি Symphony S45 বাটন মোবাইল।

আপেল চাকমা(২৮), পিতা-অনিল চাকমা, মাতা-রাঙ্গা মিলা চাকমা, সাং-বড়াদম, অনিল চন্দ্র চাকমার বাড়ী, রাঙ্গাপানিছড়া, ০৬নং দিঘীনালা ইউপি, থানা-দিঘীনালা, জেলা-খাগড়াছড়ি বর্তমানে-দক্ষিণ মধ্যম হালিশহর, ০২নং মাইলের মাথা, লায়লা সিএনজি পাম্পের বিপরীতে, আবুল হোসেন ভিলা, ৫ম তলা, রুম নং-৩৫, থানা-বন্দর, জেলা-চট্টগ্রাম।

দুক্যে চাকমা(৩০), পিতা-প্রবা চন্দ্র চাকমা, মাতা-মৃত পনচুগি চাকমা, সাং-বড়াদম, খামারপাড়া, বুবইক্যাবিল, ০৬নং দিঘীনালা ইউপি, থানা-দিঘীনালা, জেলা-খাগড়াছড়ি বর্তমানে-দক্ষিণ মধ্যম হালিশহর, ০২নং মাইলের মাথা, লায়লা সিএনজি পাম্পের বিপরীতে, আবুল হোসেন ভিলা, ৫ম তলা, রুম নং-৩২, থানা-বন্দর, জেলা-চট্টগ্রাম।

বন্দর থানার মামলা নং-২৪, তারিখ-২৬/১০/২০২৩ইং, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণী ২৪(খ)/২৪(গ)/৩৭ রুজু হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com