বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

নীলাফামারীতে গালায় ফাঁস দিয়ে বৃদ্ধের মৃত্যু

নীলাফামারীতে গালায় ফাঁস দিয়ে বৃদ্ধের মৃত্যু

সত্যেন্দ্রনাথ রায়,নীলাফামারী,প্রতিনিধি

নীলাফামারীর ডোমারে গলায় ফাঁস দিয়ে আঃসোবাহান আলী (৬০)নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃৃহস্পতিবার(২৬ অক্টোবর )দিবাগত রাত সাড়ে চারটার (ভোর) দিকে উপজেলার পাঙ্গামটুকপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

মৃত আঃ সোবাহান আলী উপজেলার খামার বামুনিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এর মৃত চেরাগ আলীর ছেলে।

স্থানীয় ও পরিবার সুত্রে জানাযায় বেশকিছু দিন ধরে সোবাহান আলীর মাথার সমস্যা দেখা দেয়। সে কখন কোথায় যেত কেউ তার খবর রাখতো না। বৃৃহস্পতিবার দিবাগত রাতে ভোরের দিকে তার বাড়ির পূর্ব পার্শে একটি জিগার গাছের ডালে ওড়নায় পেঁচানো ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকার মানুষ । পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

বামুনিয়া ইউপি চেয়ারম্যান মমিনুর রহমান বলেন প্রায় পাঁচ হতে ছয় মাস পূর্বে এক মামলায় জাবিনে মুক্তি পায় সোবাহান আলী এবং মামলাটি আপোষ হয়।তারপর থেকে সুবাহান আলীর মাথায় সমস্যা দেখা দেয়।

সংশ্লিষ্ট পাঙ্গামটুকপুর ইউপি চেয়ারম্যান জুলফিকার আলী ভূট্টো ও বামুনিয়া ইউপি চেয়ারম্যান মমিনুর রহমান মৃত্যুর বিষয় নিশ্চিত করেন।

ডোমার থানা অফিসার ইনচার্জ(ওসি)মাহামুদ উন নবী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com