রবিবার, ১০ মে ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক যশোরে ঈদ শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ডবলমুরিং থানার বিশেষ অভিযানে ৪,১২,৪৯০/- টাকা ২ ভরি স্বর্ণালংকার, ১টি সিএনজি অটো রিক্সা সহ ৩ প্রতারক গ্রেফতার নওয়াপাড়ায় বিএনপি নেতা মরহুম বাচ্চু খান ( সর্দার) এর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

চট্টগ্রামে শিক্ষাবিপ্লব ঘটান নুর আহমদ: মেয়র রেজাউল

চট্টগ্রামে শিক্ষাবিপ্লব ঘটান নুর আহমদ: মেয়র রেজাউল

চট্টগ্রাম-২২ অক্টোবর’ ২০২৩খ্রি.

চট্টগ্রাম পৌর এলাকায় অবৈতনিক প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করার মাধ্যমে মিউনিসিপ্যালিটির সাবেক চেয়ারম্যান নুর আহমদ চট্টগ্রামে শিক্ষাবিপ্লব ঘটান বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
রোববার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে মরহুম নুর আহমদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, মরহুম নুর আহমদ ১৯২১ সালে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান নির্বাচিত হন এবং ১৯৫৪ সাল পর্যন্ত একটানা ৩৩ বছর দায়িত্ব পালন করেন। শিক্ষার আলোকে চট্টগ্রামে ছড়িয়ে দিতে ১৯২৭ সালে চট্টগ্রাম পৌর এলাকায় অবৈতনিক প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করেন। ১৯২৮ সালে মেয়েদের জন্য প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করে তিনি প্রতি এলাকায় প্রাথমিক বিদ্যালয় স্থাপনের এক পরিকল্পনা গ্রহণ করেন। পৌরসভা পরিচালিত অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের দায়িত্বপালন ও পাঠদান নিশ্চিত করার জন্য পৌরসভায় স্কুল পরিদর্শক নিয়োগ করেন তিনি। তাঁর প্রচেষ্টায় অবিভক্ত বাংলায় চট্টগ্রাম পৌর এলাকা শিক্ষার হারে সর্বোচ্চ স্থান লাভ করে, চট্টগ্রামে ঘটে শিক্ষাবিপ্লব।
সভায় বক্তব্য রাখেন সমাজকল্যাণ স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর আবদুস সালাম মাসুম, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, গোলাম মোহাম্মদ চৌধুরী, আবুল হাসনাত মো. বেলাল, প্রধান রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. ইমাম হোসেন রানা, উপ-সচিব আশেক রসুল টিপু।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com