বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
যশোরে ঈদ শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ডবলমুরিং থানার বিশেষ অভিযানে ৪,১২,৪৯০/- টাকা ২ ভরি স্বর্ণালংকার, ১টি সিএনজি অটো রিক্সা সহ ৩ প্রতারক গ্রেফতার নওয়াপাড়ায় বিএনপি নেতা মরহুম বাচ্চু খান ( সর্দার) এর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। সিএমপি’র অভিযানে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারসহ শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ৩ জন সহযোগী গ্রেফতার কোতোয়ালি থানার সফল অভিযান সিআরবিতে হালিমের লটারির নামে জুয়ার ব্যাবসা গুড়িয়ে দিল ওসি আফতাব উদ্দিন জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সাপ্লাই চেইন ও বাংকারিং প্রসংগে চেয়ারম্যান, চবক এর সভাপতিত্বে চট্টগ্রাম বন্দরে সভা অনুষ্ঠিত গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রামের পতেঙ্গায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন – অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম জেলার সীতাকুন্ডে জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সমন্বয়য়ে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে-র‍্যাব-৭ ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা: সংযুক্ত আরব আমিরাতের বন্দরে থাকা জাহাজের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগে বিএসসি

ডোমারে যুবলীগের নতুন নেতৃত্বে আসাদের বিরুদ্ধে ঘোর অসন্তোষ তৃণমূল

ডোমারে যুবলীগের নতুন নেতৃত্বে আসাদের বিরুদ্ধে ঘোর অসন্তোষ তৃণমূল

সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ইউনিয়ন কমিটিগুলো ভেঙ্গে নতুন করে আহব্বায়ক কমিটি দেওয়া নিয়ে নীলফামারীর ডোমারে তৃণমূল নেতা কর্মীদের মধ্যে দেখা দিয়েছে ঘোর অসন্তোষ।
সদ্য ঘোষিত কয়েকটি ইউনিয়ন যুবলীগের আহব্বায়ক কমিটি গঠনের নেতৃত্বে আসা নেতাদের দলীয় আর্দশিকতা নিয়ে নানান প্রশ্ন তুলছেন তৃণমূল নেতা কর্মীরা। কোন পথে যাবে আগামীর ডোমার উপজেলা যুবলীগ।
তৃণমূল নেতা কর্মীরা ওইসব নেতাদের গত ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ ও জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভূমিকা ও বর্তমানে যুবলীগের কমিটিতে আসায় অসন্তোষ প্রকাশ করেছে।

গেল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ডোমার উপজেলা যুবলীগের আহবায়ক আমিনুল ইসলাম রিমুন নৌকা প্রতিকের প্রার্থীর বিপক্ষে নির্বাচন করায়,তাকে উপজেলা আহবায়ক পদ থেকে অব্যাহতি দেয় জেলা যুবলীগ। পরে ১নং যুগ্ম আহব্বায়ক রফিকুজ্জামান রুবেল ও ২নং যুগ্ম আহব্বায়ক গনেশ কুমার আগরওয়ালা নামে দু’জন যুগ্ম আহব্বায়ক ও অন্যান্য সদস্যদের দিয়ে চলছে দলটি।এরেই মধ্যে উপজেলা আওয়ামীলীগের কাউন্সিল অনুষ্ঠিত হলে ২নং যুগ্ন আহব্বায়ক গনেশ কুমার আগরওয়ালা আওয়ামীলীগের কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
১নং যুগ্ম আহব্বায়ক রফিকুজ্জামান রুবেল উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পূর্বে থাকা যুবলীগের যুগ্ম আহব্বায়ক গনেশ কুমার আগরওয়ালাকে দিয়ে ইউনিয়ন যুবলীগের কমিটি ভেঙ্গে দেওয়া ও নতুন আহবায়ক কমিটি দেওয়া শুরু করেন।
সামাজিক যোগাযোগের মাধ্যমে জানা যায়, বোড়াগাড়ী ইউনিয়ন যুবলীগে কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটিতে ইমরান হাসান সুমনকে আহব্বায়ক ও জয়হরী রায়,রাহিয়ান পারভেজ শুভ,মাসুদ রানাকে যুগ্ম আহব্বায়ক করে একটি কমিটি দেয়। ওই ইউনিয়নের সদ্য সাবেক সভাপতি ইকবাল হোসেন মুকুল ও সাধারন সম্পাদক অনাথ চন্দ্র রায় জানান, যারা নতুন আহব্বায়ক কমিটিতে এসেছে তারা সবাই গত ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা বিরোধী ছিলেন। তাদের মধ্যে মাসুদ রানাকে তৎসময়ে পৌর ছাত্রলীগের সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।
গত ১৫অক্টোবর হরিণচড়া যুবলীগের কমিটি ভেঙ্গে পরবর্তীতে আব্দুল মজিদকে আহব্বায়ক, নিরঞ্জন রায়,মজিবুল ইসলাম,আরিফুর রহমান মিলনকে যুগ্ন আহবায়ক করে কমিটি দেওয়া হয়। ওই ইউনিয়নের নৌকা প্রতিকে বিজয়ী চেয়ারম্যান রাসেল রানা জানান, আরিফুর রহমান মিলন আমার বিপক্ষে চশমা প্রতিকে প্রার্থী হয়ে নির্বাচন করেছিল। নিরঞ্জনসহ অন্যান্যরাও আমার বিপক্ষ প্রার্থীর হয়ে কাজ করেছিল।
কেতকীবাড়ী ইউনিয়ন যুবলীগের নতুন কমিটিতে এ.টি.এম মতিনুল ইসলাম জুয়েল আহব্বায়ক ও রাশেদ ইসলাম বসুনিয়া,মিরাজুল ইসলাম মিরাজ মোসলেম উদ্দিন মিঠুকে যুগ্ম আহব্বায়ক করা হয়। ওই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রবিউল আলম স্বাধীন জানান,নতুন কমিটিতে যারা এসেছে তাদের মধ্যে কেউ মাদক কারবারী এবং বিএনপি হতে দলে অনুপ্রবেশকারী ও নৌকা বিরোধীরাই নেতৃত্ব পেয়েছে।
উপজেলা যুবলীগের যুগ্ন আহব্বায়ক রফিকুজ্জামান রুবেল বলেন,জেলার নির্দেশে ইউনিয়ন কমিটিগুলো দেওয়া হচ্ছে। কারো কোন অভিযোগ থাকলে, তারা জেলায় অভিযোগ করতে পারে।
জেলা যুবলীগের সভাপতি রামেন্দ্রনাথ বর্ধন বাপ্পী জানান, লিখিত অভিযোগ পেলে সাংগঠনিক ভাবে ব্যবস্থা নেওয়া হবে।
রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে, তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কলটি কেটে দেওয়ায় মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com