রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

নীলফামারীতে পিক-আপের ধাক্কায় আইয়ুব আলী নামে একজন নিহত।।

নীলফামারীতে পিক-আপের ধাক্কায় আইয়ুব আলী নামে একজন নিহত।।

সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি

নীলফামারীর সদরে পিকআপের ধাক্কায় আইয়ুব আলী (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।রিক্সা চালক নূর আলম গুরতর আহত অবস্থায় চিকিৎসাধীন।

শনিবার(১৪ই অক্টোবর)রাত সারে নয়টার দিকে নীলফামারী জেনারেল হাসপাতাল গেট
এর সামনে এ দূর্ঘটনা ঘটে।

মৃত ব্যক্তি নীলফামারী পৌরশহর উকিলের
মোড় কুখাঁপাড়া এলাকার মৃত বছদ্দি মামুদের
ছেলে। আহত রিক্সা চালক নূর আলম পৌরশহর শান্তি নগর এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানাযায় শনিবার
রাত নয়টার দিকে অফিসের কাজ শেষে চৌরাঙ্গী মোড় হতে রিক্সা যোগে বাড়ি ফিরছিলেন এমন সময় নীলফামারী জেনারেল হাসপাতাল গেট আসা পর্যন্ত পিছন দিক থেকে আসা দ্রুতগামী একটি পিকাপ তার বহনকারী
রিক্সাটিকে স্বজোরে ধাক্কা দিলে সাথেই রিক্সাটি
উল্টে পরে রিক্সা চালক সহ আহত হন আইয়ুব আলী।

পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে নীলফামারীর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আইয়ুব আলী মারা যান।রিক্সা চালক নূর আলম চিকিৎসাধীন।

নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম এ্যাকসিডেন্টে এক ব্যক্তি নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন পিকআপসহ চালক পালিয়েছে। আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com