রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

সৈয়দপুরে বিদ্যুৎপৃষ্ঠে শ্রমিকের মৃত্যু,,,,

সৈয়দপুরে বিদ্যুৎপৃষ্ঠে শ্রমিকের মৃত্যু

সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে এ্যালুমিনিয়াম কারখানায় কর্মরত থাকা অবস্থায় বিদ্যুৎ পৃষ্ঠে মোঃনিপু ইসলাম(৩৮)নামে এক ওয়েল্ডিং মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার(৮ ই অক্টোবর)সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের নাজমুল হক হাজীর এ্যালুমিনিয়াম কারখানায় এ ঘটনা ঘটে।

জানাযায় উপজেলার কামারপুকুর ইউনিয়নে নাজমুল হক হাজী সাম্প্রতিক সময়ে একটি এ্যালুমিনিয়াম কারখানা চালু করেন। তারই কারখানায় একই এলাকার ওয়েল্ডিং মিস্ত্রি হিসেবে শ্রমিকের কাজ করত নিপু ইসলাম।কারখানায় কর্মরত অবস্থায় ঐদিন হঠাৎ করে ওপর থেকে নিচে পরে যান নিপু।সেখান কার ছরিয়ে ছিটিয়ে থাকা ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে জরিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে গুরুতর আহত হন তিনি।প্রত্যক্ষ দর্শীরা তাকে উদ্ধার করে দ্রুত সৈয়দপুর উপজেলা ১০০ শয্যা সরকারী হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত ডা.রোগীর অবস্থা বেগতিক দেখে রংপুর মেডিকেল কলেজ রেফার্ড করেন। রংপুরে রুগীর অবস্থা আরো বেশি অবনতি দেখাদিলে ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসক।
ঢাকা যাওয়ার পথিমধ্যে রুগীর মৃত্যু ঘটে।

সৈয়দপুর থানার(তদন্ত)অফিসার মফিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ বিষয় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কারখানার মালিক হাজী নাজমুল হক বলেন কর্মরত অবস্থায় আমার কারখানায় সে দুর্ঘটনার কবলে পরে যথাসাধ্য মত চিকিৎসার ব্যবস্থা নিয়েছি কিন্তুু পরবর্তীতে মৃত্যু বরন করেছে। তবে নিহতের পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com