রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

দেশের উন্নয়ন ধরে রাখতে হলে শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করতে হবে,, প্রস্তুতি সভায় খোরশেদ আলম সুজন

দেশের উন্নয়ন ধরে রাখতে হলে শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করতে হবে,, প্রস্তুতি সভায় খোরশেদ আলম সুজন

মোঃ শাহরিয়ার রিপন ঃ- চট্টগ্রাম

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন/২০২৪ বাংলাদেশ আওয়ামী লীগ দলকে সুসংগঠিত করার জন্য চট্টগ্রাম মহানগরের কেন্দ্রের ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে আগামী ১০ অক্টোবর ২০২৩ তারিখে ইপিজেড চত্বরে, বন্দর,পতেঙ্গা, ইপিজেড থানার সমাবেশকে সফল করার লক্ষে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন ৩৮ নং ওয়ার্ড ধুপপুল নিশ্চিন্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে একটি প্রস্তুতি সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব খোরশেদ আলম সুজন, সমন্বয়ক-১৪ দল চট্টগ্রাম মহানগর ও সহ-সভাপতি -চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। মো: ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক বন্দর থানা আওয়ামী লীগ। মো: ইউনুস আহমেদ, সাংগঠনিক সম্পাদক, বন্দর থানা আওয়ামী লীগ। হাসান মুরাদ, সভাপতি ৩৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ। হাজী হাসান, সাধারণ সম্পাদক, ৩৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ।মো: কাইয়ুম, সভাপতি, বন্দর থানা ছাত্রলীগ।৩৮ নং ওয়ার্ড নেতা হাজী সালামত আলী, মোহাম্মদ নজরুল ইসলাম টিটু, মোঃ আনোয়ার কামাল,, জয়নাল আবেদীন ফিরোজ, সহ ওয়ার্ড আওয়ামী লীগ থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ও আওয়ামী লীগ, ছাত্রলীগ,যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

এ সময়ে স্থানীয় ত্যাগী নেতৃবৃন্দের ভিতরে জমে থাকা খোভ প্রকাশ করেন।

খোরশেদ আলম সুজন বলেন, অতীতের সব ভেদাভেদ ভুলে দেশের উন্নয়ন ধরে রাখতে হলে শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করতে হবে। বিএনপি জামায়াতের সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হলে সবাইকে একত্রিত হয়ে মাঠে থাকতে হবে। 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com