শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

রোডমার্চ, লং মার্চের নামে অপরাজনীতি করলে বিএনপির রাজনৈতিক লাইসেন্স বাতিল করা হবে

রোডমার্চ,লং মার্চের নামে অপরাজনীতি করলে বিএনপির রাজনৈতিক লাইসেন্স বাতিল করা হবে

ইপিজেডে স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নাছির

মোঃ শাহরিয়ার রিপন ঃ- চট্টগ্রাম ৪ঠা অক্টোবর

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, দেশের নির্বাচন ও গণতন্ত্র নিয়ে বিদেশী প্রভুদের খুশি করতে আওয়ামী লীগ সরকার এক পাও নড়বে না এবং দেশের সাংবিধানিক রীতি অনুযায়ী ভোট গ্রহণ সম্পন্ন হবে। রোডমার্চ, লং মার্চের নামে কোনো অপরাজনীতি করলে আগামীতে বিএনপির রাজনৈতিক লাইসেন্স বাতিল করা হবে। বুধবার (৪অক্টোবর) বিকেলে নগরীর এক কমিউনিটি সেন্টারে ইপিজেড থানা ও ৩৯নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আ জ ম নাছির বলেন, ‘বর্তমান সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থাসহ টিসিবির মাধ্যমে ও ওপেন মার্কেট প্রদ্ধতি চালু করে ব্যবসায়ী সিন্ডিকেটকে প্রতিরোধের নিরলস চেষ্টা করে যাচ্ছেন।

তিনি দলীয় নেতা কর্মীদেরকে জনগণের নিকট সরকারের উন্নয়নমূলক কার্যক্রম সঠিক ভাবে তুলে ধরে তৃণমূল মানুষের পাশে দাঁড়াতে দৃঢ় আহ্বান জানান। আর মাদক, জুয়া ও কিশোর গ্যাংয়ের কেউ যেন আগামী দিনের কমিটিতে আসতে না পারে সেজন্য নেতাদের নির্দেশ দেন। বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১১ এর সাংসদ এম এ লতিফ বলেন, ইসলামের নামে অশান্তি সৃষ্টি করে উস্কানি দিয়ে দাঙ্গাা-হাঙ্গামা করলে বা ভণ্ডামীর রাজনীতি করলে তাদের ধর্মীয় লেবাস খুলে ফেলতে হবে। মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আজাদ খান অভির সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্যের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু ও প্রধান বক্তা ছিলেন ছিলেন সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ। আরও বিশেষ অতিথি ছিলেন নগর আ. লীগ সদস্য রোটা. মো. ইলিয়াছ, ইপিজেড থানা আ. লীগের সাবেক আহ্বায়ক হাজী হারুন উর রশীদ, বর্তমান সভাপতি হাজী সোলতান নাছির উদ্দিন, সা. সম্পাদক সেলিম আফজল, ওয়ার্ড কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমন, ওয়ার্ড আ. লীগ সভাপতি হাজী আসলাম, মহিলা কাউন্সিলর মিসেস শাহানুর বেগম, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুজিত দাশ, মনোয়ার জাহান মনি, নাজমুল হুদা শিপন, আব্দুর রশিদ লোকমান, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাসুদ খানসহ বিভিন্ন স্তরের স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com