রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

বিপদসীমার উপরে তিস্তার পানি -প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

বিপদসীমার উপরে তিস্তার পানি -প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি

উজানে সিকিমের এক বাঁধ ভেঙ্গে বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে নীলফামারীর জেলার ডিমলা উপজেলার বিভিন্ন এলাকায়।

পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়ে পড়েছে নদীর তীরবর্তী এলাকা উপজেলার খগা খড়িবাড়ী, খালিশা চাপানী, টেপা খড়িবাড়ী, ঝুনাগাছ চাপানী, পূর্ব ছাতনাই ইউনিয়ন সহ বেশকিছু এলাকায়। নদীর আশপাশের পরিবারগুলো পানি বন্দি সহ কৃষিক্ষেত অনেক নষ্ট হয়ে পড়েছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, বুধবার (৪ অক্টোবর) সকাল থেকে পানি বৃদ্ধি পাওয়ায় বিকেল ৩টায় ৫২.২০ সে.মি। যা বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে পানি প্রবাহিত হচ্ছে। পানি আরও বৃদ্ধি পেতে পারে।

পানি বৃদ্ধি পাওয়ায় সেখানকার মানুষ গরু-ছাগল নিয়ে নিরাপদ স্থানে সরে যাচ্ছে। ফলে পানি নিয়ন্ত্রণ করতে তিস্তা ব্যারাজের ৪৪ টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া পয়েন্টের নির্বাহী প্রকৌশলী আসফা-উদ-দৌল্লা বলেন, তিস্তা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবার (৩ অক্টোবর) রাত থেকে পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তা ব্যারেজের ৪৪ টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। আমাদের পক্ষ থেকে তিস্তাপাড়ের মানুষকে সর্তক করার পাশাপাশি সকল প্রকার দুর্যোগ মোকাবেলায় আমরা প্রস্তুুত আছি বলে জানান।

এদিকে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নুর-ই-আলম সিদ্দিকী , ডিমলা থানার অফিসার ইনচার্জ মো: লাইছুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ খোঁজ খবর নিচ্ছেন পানিবন্দি মানুষের ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com