রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

চট্টগ্রামের যানজট কমাতে একসাথে কাজ করবে চসিক ও ট্রাফিক বিভাগ

চট্টগ্রামের যানজট কমাতে একসাথে কাজ করবে চসিক ও ট্রাফিক বিভাগ

ডেক্স নিউজ ঃ- চট্টগ্রাম সিটি করপোরেশন ১লা অক্টোবর

চট্টগ্রামের যানজট কমাতে করণীয় নির্ধারণ করে প্রস্তাবনা দিবে চট্টগ্রাম ট্রাফিক বিভাগ আর তার ভিত্তিতে নগরীর সড়ক ব্যবস্থাকে ঢেলে সাজাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

রোববার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে চট্টগ্রামের ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন বিষয়ে সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর সাথে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি প্রতিনিধি দলের সাক্ষাৎকালে এ সিদ্ধান্ত হয়। আয়োজিত সভায় চট্টগ্রামের ট্রাফিক ব্যবস্থাপনা, পে-পার্কিং, ব্যাটারিচালিত রিকশা ও সড়কে অপরাধ নিরসন বিষয়ে আলোচনা হয়।

এসময় মেয়র বলেন, চট্টগ্রামের যানজট নিরসণে ট্রাফিক বিভাগ প্রস্তাবনা নিয়ে আসলে, সে প্রস্তাবনার আলোকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একসাথে কাজ করলে চট্টগ্রামের যানজট কমানো সম্ভব। বর্তমানে পার্কিং সংকটের কারণে যত্রতত্র গাড়ি দাঁড়িয়ে থেকে শহরে যানজট বাড়াচ্ছে। একারণে, আমি নগরীতে পে-পার্কিং চালু করতে চাই আমি। এছাড়া, ব্যাটারিচালিত রিকশা বর্তমানে সড়ক দুর্ঘটনার বড় কারণ হয়ে দাড়িয়েছে, এগুলোকে নিয়ন্ত্রণে আনতে হবে।

প্রতিনিধি দলটি জানায়, ট্রাফিক বিভাগ দ্রুততম সময়ে একটি প্রস্তাবনা তৈরি করে চসিকের সাথে আলোচনায় বসবে। নগরীতে অনেক বড় মার্কেট ও বিশাল স্থাপনায় পর্যাপ্ত পার্কিং না থাকায় নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। এজন্য পার্কিং কোথায় হবে সেটা নির্ধারণ করা প্রয়োজন। এছাড়া নগরীর যেসব সড়কে আলোকায়নের ঘাটতি আছে সেখানে আলোকায়ন করতে হবে। প্রয়োজনে ফ্লাইওভার ও প্রয়োজনীয় সড়কে ইলুমিনেটিং কালার ব্যবহার করতে হবে।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) প্রকৌশলী আবদুল মান্নান মিয়ার নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন ডিসি ট্রাফিক দক্ষিণ এন এম নাসিরুদ্দিন, ডিসি ট্রাফিক উত্তর মো. জয়নুল আবেদীন, ডিসি ট্রাফিক (পশ্চিম) মো. তারেক আহমেদ, ডিসি ট্রাফিক বন্দর মো. মোস্তাফিজুর রহমান, মেয়রের একান্ত সচিব আবুল হাশেমসহ ট্রাফিক বিভাগের কর্মকর্তারা অংশ নেন৷

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com