রবিবার, ১০ মে ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক যশোরে ঈদ শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ডবলমুরিং থানার বিশেষ অভিযানে ৪,১২,৪৯০/- টাকা ২ ভরি স্বর্ণালংকার, ১টি সিএনজি অটো রিক্সা সহ ৩ প্রতারক গ্রেফতার নওয়াপাড়ায় বিএনপি নেতা মরহুম বাচ্চু খান ( সর্দার) এর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

সাংবাদিকদের বিশ্বস্ততার প্রতীক “চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদ”

সাংবাদিকদের বিশ্বস্ততার প্রতীক “চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদ”

ডেক্স নিউজ ঃ- চট্টগ্রাম

“চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদ””সাংবাদিকদের শক্তিশালী সংগঠন গড়ার প্রত্যয়ে, নতুন নেতৃত্বের বিকল্প নাই। তারই রূপরেখা তৈরি করতে পাহাড়তলীতে সংগঠনের নিজস্ব কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (২৫শে সেপ্টেম্বর ) সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদ” এর আহবায়ক লায়ন মাওলানা মো.ইউসুফের সভাপতিত্বে এবং উপদেষ্টা মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি ফৌজুল আজাদ চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার বিশেষ প্রতিনিধি মো. শফিকুল ইসলাম, দৈনিক সংবাদ মোহনার চট্টগ্রাম বিভাগীয় রিপোর্টার রেবেকা সুলতানা (রেখা চৌধুরী), পিআইবি ৭১টিভি’র চেয়ারম্যান মো. বিল্লাল।

সাধারণ সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। সংগঠনকে মজবুত করতে হলে, সাংবাদিকদের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সকলের ঐক্যমতের ভিত্তিতে, যোগ্য নেতৃত্ব নির্বাচিত করে, সংগঠনের হাতকে শক্তিশালী করার জন্য যোগ্য ব্যক্তি কে নির্বাচিত করার উদাত্ত আহ্বান জানান। আমরা শোষণমুক্ত বৈষম্যহীন জাতি প্রতিষ্ঠার অঙ্গীকার করে মুক্তিযুদ্ধ করলেও স্বাধীনতার পর থেকে যে ধারায় চলতে শুরু করি, তাতে এই অঙ্গীকার অর্থহীন হয়ে পড়ে। সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে সংগঠনের প্রয়োজন হয়। সংগঠন ছাড়া ব্যক্তি শক্তিশালী হতে পারে না, সংগঠনের নীতি-আদর্শের পাশাপাশি থাকতে হবে ঐক্যবদ্ধ। সাংবাদিকদের বিশ্বস্ততার প্রতীক হিসাবে ” সাংবাদিক উন্নয়ন পরিষদ ” সেই ঐক্য সংগঠনকে শক্তিশালী করার মধ্য দিয়ে অধিকার আদায়ের পথকে সুগম করবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম মিজান উল্লাহ্, দৈনিক দেশকালের বিশেষ প্রতিনিধি মো. শাহরিয়ার রিপন, চট্টগ্রাম সমাচারের নির্বাহী সম্পাদক এস এম ইলিয়াস ইমরুল, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার ঈসা মোহাম্মদ, আসমা আক্তার রুপা, সিএন আই বাংলার স্টাফ রিপোর্টার রোকন উদ্দিন জয়, দৈনিক নবজীবনের স্টাফ রিপোর্টার নুরুল আমিন সোহেল, মুরাদ হোসেন , জসিম উদ্দিন, একুশে বানী পত্রিকার বিশেষ প্রতিনিধি মো. হেলাল উদ্দিন, দৈনিক সংবাদ পত্রিকার মহানগর প্রতিনিধি মোঃ রাজীব আহমেদ, পিআইবি ৭১’র ভিডিও এডিটর আসিফ খন্দকার, শাহাদাত হোসেন, দৈনিক একুশের বানী পত্রিকার স্টাফ রিপোর্টার হাসানুল্ আলম ও দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার চট্টগ্রাম প্রতিনিধি বাবু আহমেদ, ফটো সাংবাদিক ফারুক আহমেদ প্রমুখ।

শুরুতেই, জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার জহিরুল ইসলামের কোরআন তিলোওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com