রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

দেশের উন্নয়নের মূলে রয়েছে নারীর ক্ষমতায়ন : মেয়র

দেশের উন্নয়নের মূলে রয়েছে নারীর ক্ষমতায়ন : মেয়র

ডেক্স নিউজ ঃ- চট্টগ্রাম সিটি করপোরেশন

নারীর ক্ষমতায়ন কৌশলের উপর ভর করে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো রেজাউল করিম চৌধুরী।

রোববার প্রীতিলতার আত্মহুতি দিবস উপলক্ষ্যে অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের কর্তৃক আয়োজিত স্মারক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মেয়র বলেন, প্রীতিলতা সমাজ বদলের যে চেতনাকে ধারণ করে সংগ্রাম করেছেন সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়ন পরিকল্পনা সাজিয়েছেন তার কেন্দ্রে আছে নারী সমাজের ভাগ্য বদল। একারণে দেশের অর্থনৈতিক পরিবর্তনের সাথে সাথে নারীদের ক্ষমতায়ন ঘটেছে। দেশের উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীরাও ভূমিকা রাখছে। অন্তর্ভুক্তিমূলক এ উন্নয়ন পরিকল্পনার জন্যই ২০৪১ সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি আমরা।

চট্টগ্রামের বিপ্লবী ইতিহাস তুলে ধরে মেয়র রেজাউল বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রীতিলতার মতো বিপ্লবীদের অবদানে চট্টগ্রাম স্বল্প সময়ের জন্য স্বাধীনতা লাভ করে। আবার পাকিস্তান গঠনের পর আমরা দেখলাম আমাদের সাংস্কৃতিক অস্তিত্বের উপর হামলা হচ্ছে। ওরা বলল, সাহিত্যকর্মেও ‘শ্মশান’ লেখা যাবেনা ‘গোরস্থান’ লিখতে হবে। রবীন্দ্র সাহিত্য চর্চা করা যাবেনা৷ আমাদের গান, সাহিত্য, বাঙালি পরিচয় ভুলে যেতে হবে। চট্টগ্রামবাসী ৬ দফার মন্ত্রে দীক্ষিত হয়ে আবারো যুদ্ধে গেল, স্বাধীন করল স্বদেশ। আজকের শিক্ষার্থীদের উচিৎ চট্টগ্রামের বিপ্লবের ইতিহাস জানা, দেশকে ভালবেসে বঙ্গবন্ধুর ক্ষুধামুক্ত-দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার লড়াইয়ে সামিল হওয়া।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর মো. সলিম উল্ল্যাহ বাচ্চু, নীলু নাগ, পারভীন মাহমুদ, নরেন্দ্রনাথ সূত্রধর। অধ্যক্ষ শিক্ষক মো. আবু তালেব বেলালের স্বাগত বক্তব্যের পাশাপাশি প্রধান আলোচক প্রফেসর ড. জয়নব বেগম এবং আলোচক প্রফেসর রীতা দত্ত ও অভীক ওসমান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রীতিলতার উপর নাটিকা ও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com