বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
পতেঙ্গা ৪১ নং ওয়ার্ড নাজির পাড়ায় বিএনপি অফিস উদ্বোধন,, চট্টগ্রাম পাঁচলাইশে ব্যবসায়িক পরিবারের প্রতি বারবার হামলা। পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে ডিভাইস ও বেলুন-এর মাধ্যমে হার্টের জন্মগত ছিদ্র বন্ধের চিকিৎসা দিচ্ছে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম

সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে ডিভাইস ও বেলুন-এর মাধ্যমে হার্টের জন্মগত ছিদ্র বন্ধের চিকিৎসা দিচ্ছে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম

মোঃ এরশাদ আলীঃ- চট্টগ্রাম

[চট্টগ্রাম ২৪ সেপ্টেম্বর, ২০২৩]- বিশ্বমানের স্বাস্থ্যসেবাদানে প্রতিশ্রুতিবদ্ধ এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব হার্ট দিবস ২০২৩ উপলক্ষ্যে সম্প্রতি পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগে একটি স্পেশাল পেশেন্ট ফোরাম আয়োজন করে।

পেশেন্ট ফোরামে সবার উদ্দ্যেশ্যে স্বাগত বক্তব্য দেন এভারকেয়ার হসপিটালস, বাংলাদেশ- এর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ব্যবস্থাপনা পরিচালক ডা. রত্নদ্বীপ চাস্কার; হসপিটালের ডিপার্টমেন্ট ওভারভিউ দেন উক্ত হাসপাতালের শিশু হৃদরোগ বিভাগের প্রতিষ্ঠাতা ও প্রধান ডা. তাহেরা নাজরীন। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম এর চিফ অপারেটিং অফিসার সামির সিং।

স্বাগত বক্তব্যে এভারকেয়ার হসপিটালস, বাংলাদেশ- এর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ব্যবস্থাপনা পরিচালক ডা. রত্নদ্বীপ চাস্কার বলেন “সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিশু হৃদরোগ বিভাগের বিনামূল্যের এই বিশেষ প্যাকেজটি একটি অনুকরণীয় দৃষ্টান্ত ”

উক্ত অনুষ্ঠানে এভারকেয়ার হসপিটাল ঢাকা ও এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম এর শিশু হৃদরোগ বিভাগের প্রধান ডা. তাহেরা নাজরীন বলেন, “এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে প্রতিবছরের মতো এবারও বিশ্ব হার্ট দিবস ২০২৩ উপলক্ষ্যে আমরা পেশেন্ট ফোরাম আয়োজন করেছি। শিশুদের হৃদরোগ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে আমাদের সংঘবদ্ধভাবে কাজ করে যেতে হবে। শিশু হৃদরোগ চিকিৎসাযোগ্য ও প্রতিরোধযোগ্য। এভারকেয়ার শিশু হৃদরোগ বিভাগে আমরা শিশুদের হৃদরোগ-এর সকল প্রকারের সেবা প্রদান করছি। আমাদের শিশু হৃদরোগ বিভাগ, হাসপাতাল চালু হওয়ার শুরু থেকেই সুবিধাবঞ্চিত শিশুদের সম্পূর্ণ বিনামূল্যে ডিভাইস এবং বেলুন-এর মাধ্যমে হার্টের জন্মগত ছিদ্র বন্ধ করা এবং ত্রুটিযুক্ত ভাল্ভের চিকিৎসা সেবা প্রদান করে আসছে ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com