বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

ডোমারে ইউএনওর কাঁচা বাজার পরিদর্শন স্বস্তি পেল ক্রেতা

ডোমারে ইউএনওর কাঁচা বাজার পরিদর্শন স্বস্তি পেল ক্রেতা

সত্যেন্দ্রনাথ রায়,ডোমার (নীলফামারী)প্রতিনিধি

নীলফামারীর ডোমারে কাঁচাবাজার মনিটরিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ পরিদর্শনে আসতেই কমেগেল আলু,পেঁয়াজ,ডিমের দাম। স্বস্তি পেল ক্রেতা।

সোমবার(১৮ ই সেপ্টেম্বর)সকালের দুপুরের দিকে উপজেলার কাঁচাবাজার আড়ৎ মনিটরিং করা হয়।

এ সময় কালে উপস্থিত কাঁচা বাজারের ক্রেতা হৃদয় চন্দ্র রায় (৪৫) বলেন দোকানদার কে আমি আলুর দাম জিজ্ঞেস করি ৪২ টাকা কেজি দরে দাম চায়। ঠিক ওই সময় বাজারে ঢুকে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরে দোকানদার আমার কাছে ৩৫ টাকা কেজি দরে আলু বিক্রি করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল আলম বিপিএএ বলেন,
সরকারের নির্ধারিত দামের চেয়ে ডোমার বাজারে বেশী দামে আলু,পেয়াজ,ডিম কেনা বেচার অভিযোগে বাজার মনিটরিং করা হচ্ছে।
মনিটরিংএর সময় কালে ব্যবসায়ীদের বেশি দাম নেয়ার কোন তথ্য পাওয়া যায়নি।
তবে পরবর্তী সময়ে নির্ধারিত মুল্যের চেয়ে কেউ বেশি দামে পন্য বিক্রি করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
ক্রয় বিক্রয়ের মুল্য তালিকা না থাকায় মেসার্স
রতন ভাণ্ডারের আরৎদার আব্দুল মালেক কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে । শাওন হিমাগার কতৃপক্ষ ও পাইকার,ব্যবসায়ীদের নির্ধারিত মুল্যে ক্রয় বিক্রয় করার সতর্ক করা হয়েছে ।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ইন্স পেক্টর আল আমীন রহমান,ডোমার থানা পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com