শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

ডোমারে কীটনাশক পানে নবম শ্রেণি শিক্ষার্থীর মৃত্যু

ডোমারে কীটনাশক নবম শ্রেণি শিক্ষার্থীর মৃত্যু

সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি

নীলফামারীর ডোমারে কিটনাশক পান করে আখি আক্তার (১৪) নামে এক নবম শ্রেণি শিক্ষার্থী মৃত্যু বরন করেছে।
সোমবার(১১ ই সেপ্টেম্বর) বিকেলের দিকে নিজ বাড়িতে কীটনাশক (পয়জন) পান করলে বোড়াগাড়ী হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় সারে নয়টার দিকে সে মৃত্যু বরন করে।

মৃত আখি আক্তার উপজেলা হরিণচড়া ইউনিয়নের সাত নং ওয়ার্ড এর পশ্চিম হরিহড়া গ্রামের আলমগীর হোসেনের মেয়ে।

পুলিশ ও পরিবার সুত্র বলছে জলঢাকা উপজেলার ভাদুর দর্গা কালিগঞ্জ নামক এলাকার স্বপন নামে এক যুবকের সাথে দীর্ঘ দিন ধরে তার প্রেমের সম্পর্ক চলছিল মেয়ে আঁখি আক্তারের। কিন্তুু তিনদিন পুর্বে অন্যত্র এক মেয়ের সাথে বিয়ে ঠিক হয় ঐ ছেলের।এ খবর জানার পর মোবাইল ফোনে কথোপকথনে তাদের মনমালিন্য ঘটে এতেই ঘটে বিপত্তি। সবজি খেতে প্রয়োগের জন্য আনা কীটনাশক (পয়জন) নিজ বাড়ির লোকজনের অজান্তে পান করে আঁখি আক্তার। পরে বাড়িতে দুর্গন্ধ ছরালে বাড়ির লোকজন টের পেলে তাকে উদ্ধার করে বোড়াগাড়ী হাসাপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোগীর অবস্থা আরো বেগতিক হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। পরে রংপুর মেডিকেল কলেজ হসপিটালে আসার ব্যবস্থা গ্রহন করাকালে সে মৃত্যু বরন করে। তবে মৃতের পরিবারের দাবি তাদের মেয়েকে পরিকল্পিত ও মানসিক যন্ত্রণা দিয়ে সে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে।এটা আত্মহত্যা নয় হত্যা।

এ বিষয়ে কথা হলে ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে,মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। মামলাটি তদন্তাধিন রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com