বুধবার, ২৪ Jun ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
আত্মহত্যার সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক: মোবাইলের তথ্য মুছে ফেলা ও মেমোরি কার্ড গায়েব, বাড়ছে রহস্য,, হরমুজ প্রণালি অতিক্রম এমভি বাংলার জয়যাত্রা হালিশহর বড়পুলে মহেশ খালের পাড়ে অবৈধ গরুর বাজার উচ্ছেদ: গুড়িয়ে দিলো সেনাবাহিনী ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক

চবির আহত শিক্ষার্থীদের খোঁজ নিয়েছেন ,,,চট্টগ্রাম সিটি মেয়র

চবির আহত শিক্ষার্থীদের খোঁজ নিয়েছেন
,,,চট্টগ্রাম সিটি মেয়র

ডেক্স নিউজ ঃ- চট্টগ্রাম সিটি করপোরেশন 

শাটলে দূর্ঘটনায় আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ নিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়ে অবগত হন মেয়র। আহত শিক্ষার্থীদের সমবেদনা জানানোর পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষকে চিকিৎসার যাতে কোন ঘাটতি না হয় সে বিষয়ে সতর্ক থাকতে বলেন মেয়র।

এসময় উপস্থিত ছিলেন চবির ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজিনা শারমিন নিপুন, কাউন্সিলর জহরলাল হাজারী, নূর মোস্তফা টিনু, আবদুস সালাম মাসুম, রুমকি সেনগুপ্ত, চবির সহযোগী অধ্যাপক এস এম মোয়াজ্জেম হোসেন, ইন্সটিটিউট অব মেরিন সাইন্সের সহযোগী অধ্যাপক ড. শাহনেওয়াজ চৌধুরী, দর্শন বিভাগের সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক মোহাম্মদ নাজেমুল আলম এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক সহকারী প্রক্টর আফজালুর রহমান, পাঁচলাইশ থানার ওসি সন্তোষ কুমার চাকমা, চবি ছাত্রলীগের সহ-সভাপতি সাদেক হোসেন টিপু।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বটতলী স্টেশন থেকে ছেড়ে আসা রাত সাড়ে ৮টার ক্যাম্পাসগামী শাটল ট্রেন চৌধুরীহাট এলাকায় এলে এ দুর্ঘটনা ঘটে।
ট্রেনের ছাদে হেলে পড়া গাছের সঙ্গে লেগে অন্তত ১৯ জন শিক্ষার্থী আহত হন। এদের মধ্যে ১৬ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com