রবিবার, ১০ মে ২০২৬, ১০:২১ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক যশোরে ঈদ শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ডবলমুরিং থানার বিশেষ অভিযানে ৪,১২,৪৯০/- টাকা ২ ভরি স্বর্ণালংকার, ১টি সিএনজি অটো রিক্সা সহ ৩ প্রতারক গ্রেফতার নওয়াপাড়ায় বিএনপি নেতা মরহুম বাচ্চু খান ( সর্দার) এর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

মানববর্জ্য ব্যবস্থাপনায় চসিকের সাথে একসাথে কাজ করবে ওয়াসা

মানববর্জ্য ব্যবস্থাপনায় চসিকের সাথে একসাথে কাজ করবে ওয়াসা

ডেক্স নিউজ ঃ- সিটি করপোরেশন চট্টগ্রাম

মানববর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে বিশ্বব্যাংকের ‘চট্টগ্রাম পানি সরবরাহ, উন্নয়ন ও সেনিটেশন প্রকল্প-২’ এর সমঝোতা স্মারক বিষয়ে সভা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম ওয়াসা।

মঙ্গলবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে আয়োজিত সভায় ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহের নেতৃত্বে প্রতিনিধি দলটি জানায়, যথাযথ ব্যবস্থাপনার অভাবে অনেকে সেফটিক ট্যাংকের বর্জ্য নালাসহ বিভিন্ন পানিপ্রবাহে ছেড়ে দিচ্ছেন। যা প্রাণ-পরিবেশের উপর ভয়াবহ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। এ পরিস্থিতির উত্তরণে বিশ্বব্যাংকের সহায়তায় প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বস্তি এলাকায় মানববর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার পাশাপাশি আবাসিক ভবনের সেফটিক ট্যাংকের মানববর্জ্য সংগ্রহ করে হালিশহরে নির্মাণাধীন ট্রিটমেন্ট প্ল্যান্টে নিয়ে পরিশোধন করবে। এজন্য ওয়াসা প্রকল্প বাস্তবায়নের জন্য চসিক এবং সিডিএ’র সাথে সমঝোতা স্মারক সাক্ষর করতে চায়।

ওয়াসার উদ্যোগকে সাধুবাদ জানিয়ে মেয়র বলেন, টেকসই উন্নয়েনের স্বার্থে এ প্রকল্প বাস্তবায়নে সর্বোচ্চ সহায়তা করবে চসিক। মূলত চট্টগ্রামের অর্থনৈতিক সম্ভাবনার কারণে চট্টগ্রামের জনসংখ্যা দ্রুত বাড়ছে। এই বিপুল মানুষের বর্জ্য ব্যবস্থাপনার জন্য বিশ্বের সফল দেশগুলোর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নগরীর বসবাসযোগ্যতা বাড়াতে হবে। বাড়াতে হবে নগরীর প্রান্তিক এলাকাগেুলোতে সুপেয় পানি সরবরাহের সক্ষমতা।

সভায় চসিকের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা আবুল হাশেম। চট্টগ্রাম ওয়াসার পক্ষে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. রেজাউল আহসান চৌধুরী, বিশ্বব্যাংকের টাস্ক টিম লিডার আরিফ আহমেদ, কো-টাস্ক টিম লিডার হার্শ গয়াল, পরামর্শক সোমনাথ সেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com