বুধবার, ২৪ Jun ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
আত্মহত্যার সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক: মোবাইলের তথ্য মুছে ফেলা ও মেমোরি কার্ড গায়েব, বাড়ছে রহস্য,, হরমুজ প্রণালি অতিক্রম এমভি বাংলার জয়যাত্রা হালিশহর বড়পুলে মহেশ খালের পাড়ে অবৈধ গরুর বাজার উচ্ছেদ: গুড়িয়ে দিলো সেনাবাহিনী ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক

নড়াইল জেলা পুলিশের অশ্রুসিক্ত শ্রদ্ধা ও সম্মাননা, চাকরি শেষে বিদায় নিলেন ২০ জন পুলিশ সদস্য।

নড়াইল জেলা পুলিশের অশ্রুসিক্ত শ্রদ্ধা ও সম্মাননা, চাকরি শেষে বিদায় নিলেন ২০ জন পুলিশ সদস্য।

এম,মাহমুদুল হাসান (নিপুন)।
নড়াইল।

নড়াইল জেলা পুলিশে কর্মরত ২০ জন পুলিশ সদস্য দীর্ঘ কর্মময় জীবন শেষ করে।২০ আগস্ট (রবিবার)জেলা পুলিশের এই ২০ জন পুলিশ সদস্যের অবসর জনিত বিদায় উপলক্ষ্যে নড়াইল পুলিশ লাইন্স ড্রিলশেডে,জেলা পুলিশ সদস্যদের উপস্থিতিতে বিদায় সংবর্ধনা,সন্মাননা স্মারক ও উপহার প্রদান করেন নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন।

অবসরে যাওয়া পুলিশ সদস্যরা হলেন, এএসআই(নিঃ) জনাব হেমায়েত হোসেন, এএসআই(সঃ) জনাব ইমরুল হোসেন, এএসআই(সঃ) জনাব ওয়াহিদুজ্জামান,কনেস্টবল মোঃ কামরুল হাসান, কনস্টেবল ইউসুফ আলী, কনস্টেবল মতিয়ার রহমান, কনস্টেবল সেলিম জাহাঙ্গীর, কনস্টেবল বজলুর রহমান, কনস্টেবল শের আলী খন্দকার, কনস্টেবল হাফিজুর রহমান, কনস্টেবল জাহাঙ্গীর আলম, কনস্টেবল মনিরুজ্জামান, কনস্টেবল রবিউল মোল্যা, কনস্টেবল মিজানুর করিম, কনস্টেবল মোস্তাফিজুর রহমান, কনস্টেবল সাইদুর রহমান, কনস্টেবল তৌহিদুর রহমান, কনস্টেবল মারফত আলি, কনস্টেবল জামশেদ আলী ও কনস্টেবল রুহুল আমিন।

দেশ, জনগণ ও নাগরিক সেবায় তাদের অসামান্য অবদানের জন্য উপস্থিত সকল পুলিশ সদস্য করতালির মাধ্যমে পিআরএলে যাওয়া পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ দোলন মিয়া, কালিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব প্রণব কুমার সরকারসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।

পুলিশের চাকরির মাধ্যমে দেশ ও জনগণের সেবা দিতে পেরে অবসরপ্রাপ্ত বিদায়ী পুলিশ সদস্যরা খুবই আনন্দিত। সৎ, নির্ভীক, পেশাদার ও দেশপ্রেমিক এই ২০ জন পুলিশ সদস্য জেলা পুলিশে কর্মরত সকলের আজীবন অনুপ্রেরণা হয়ে থাকবে। তাদের অবসরকালীন সময় যেন সুখ, শান্তি ও মঙ্গলময় হয় সেই প্রত্যাশা ও প্রার্থনা করেন নড়াইল জেলা পুলিশের সদস্যবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com