রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

বঙ্গবন্ধু ছিলেন কারিশম্যাটিক লিডার ১৫ আগস্ট শোক

বঙ্গবন্ধু ছিলেন কারিশম্যাটিক লিডার ১৫ আগস্ট শোক

এম,মাহমুদুল হাসান (নিপুন)।নড়াইল জেলা প্রতিনিধি।

১৫ আগস্ট শোক দিবস উপলক্ষে নড়াইলের কালিয়ায় দোয়া মাহফিল শোক র্র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। নড়াইলের কালিয়া উপজেলায় শোক র্র্যালি আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকি যথাযথ মর্যাদায় পালিত হল।কালিয়া উপজেলা আওয়ামী লীগ এর উদ্দেগে কালিয়া বাস স্টান্ডে,এ আয়োজন করা হয়।
‌ ১৫ আগষ্ট ( মঙ্গলবার) কলিয়া বাস স্টান্ড থকে বেলা ১১টায় মাননীয় সংসদ সদস্য জনাব,বি এম কবিরুল হক মুক্তির নেতৃত্বে এক বিশাল শোক র্র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এরপর পবিত্র কুরআন তেলায়ত শেষে,বঙ্গবন্ধু ও তার পরিবারের রুহের মাগফেরাত কামনা দোয়া অনুষ্ঠিত হয়।
‌শোক দিবস উপলক্ষে মাননীয় সংসদ জনাব বি,এম কবিরুল হক মুক্তির ডাকে সাড়া দিয়ে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতা কর্মিদের উপস্থিতিতে লোকে লোকারণ্য হয়ে ওঠে পুরো কালিয়া।
‌এসময় দেখা যায় নড়াইলের ১২নং বিছালী ইউনিয়নের আওয়ামী লীগ এর মনোনীত সাবেক চেয়ারম্যান জনাব,এস এম আনিসুল ইসলামের নেতৃত্বে হাজারো নেতা কর্মি নিয়ে বিশালন বহর শোক র্র্যালি ও আলোচনা সভায় অংশ নেয়। আনিসুল ইসলামের এমন জনপ্রিয়তায় পঞ্চমুখ সবাই।
আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, বি এম কবিরুল হক মুক্তি( সংসদ সদস্য) নড়াইল -১ আসন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন,নড়াইলের কর রাজপুত্র ওয়াহিদুজ্জামান ওয়াহিদ (সভাপতি বাংলাদেশ আওয়ামী যুবলীগ) নড়াইল। আকতার হোসেন কিংকু, খাইরুজ্জামান খয়ের প্রমুখ।
প্রধান অতিথিরঃ বক্তব্যে বি,এম কবিরুল হক মুক্তি বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন,একজন কারিশম্যাটিক লিডার।তিনি আরো বলেন, জাতি আজ শ্রদ্ধাভরে স্মরণ করছে বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ৪৮ বছর আগে ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর বিপথগামী একদল ঘাতকের হাতে তার নৃশংস হত্যা কাণ্ড ছিল জাতির ইতিহাসে এক বড় কলংক। দেশের স্থপতি ও নির্বাচিত রাষ্ট্রপ্রধানকে তার পরিবারের সদস্যসহ এমন ভয়াবহভাবে হত্যার ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে দেশ ও জাতিকে বিপথগামী করার অপপ্রয়াস চালানো হয়।
উক্ত আলোচনা অনুষ্ঠানে আরো, উপস্থিত ছিলেন,খন্দকার মাকদুব বিল্লাহ,মুন্সী ইমরান হোসেন, শেখ বিল্লাল হোসেন, মুন্সী জায়েদ,শেখ আরশিদ হোসেন, শেখ ইরাদত হোসেন, মুন্সী খোকন,শেখ আজিম হোসেন সাবেক ইউপি সদস্য, মহিউদ্দিন পারভেজ সহ হাজার হাজার নেতা কর্মি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com