রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উদযাপনে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উদযাপনে
দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হোসেন বাবলা:১৫ আগষ্ট (চট্রগ্রাম)

আজ ১৫আগষ্ট জাতীয় শোক দিবস উদযাপনে
দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিক উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন , জাতীয় পতাকা অর্ধনমিত,কালো পতাকা উত্তোলন,
স্মৃতি চারণ- আলোচনা সভা -দোয়া মাহফিল , রচনা প্রতিযোগিতা, চিত্রিংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কর্মসূচী মংগলবার সকালে প্রধান শিক্ষক মোঃ ইসমাইল এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক শিবির রঞ্জন ঘোষাল সরকারের সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল আমিন স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সভাপতি হাজী মোঃ সাহাব উদ্দিন , বিশেষ অতিথি হিসেবে পরিচালনা কমিটির সদস্য মোঃ নুরুল বশর, সিনিয়র শিক্ষক মোঃ ফজল করিম , শিক্ষক গোলাম মহিউদ্দিন, শিক্ষক মোঃ ওসমান গনি, শিক্ষক ‌বাবু মিলন চক্রবর্তী, শিক্ষক মুনিরুল আনোয়ার প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সকল শিক্ষক -শিক্ষীকা , শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় অতিথিরা বলেন, বঙ্গবন্ধুর জন্যই বাংলাদেশ নামক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা হয়েছে। বিশ্বের বিরল ঘটনার একটি তার ফাঁকে সাড়া দিয়ে ‌ভাষার জন্য প্রাণ বিসর্জন দিয়ে স্বাধীনতা অর্জন করতে পেরেছে। জাতি তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করা উচিত।
আলোচনা সভা শেষে ১৫ আগষ্ট বঙ্গবন্ধু সহ পরিবারের নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ মুক্তার আহমেদ।
পরিশেষে বঙ্গবন্ধুর উপর রচিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দরা।

বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন:

১৫আগষ্ট জাতীয় শোক দিবস উদযাপনে নগরীর ইপিজেড থানাধীন আলোর পথে-যুব সাহিত্য ফোরাম চট্রগ্রাম আয়োজিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন , জাতীয় পতাকা অর্ধনমিত,কালো ব্যাজ ধারণ, স্মৃতি চারণ ও আলোচনা সভা করেছে।
উপদেষ্টা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সন্তান মোঃ দেলোয়ার আমিন হারুন, সম্পাদক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা,সহকারী সম্পাদক মোঃ শাহেদুর রহমান শাহেদ, সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

একই দিন দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি ও হালিশহর একাদশ ক্লাবের আয়োজনে
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা এবং বিকেলে সিডিএ বালুর মাঠে প্রদর্শনী ফুটবল ম্যাচ আয়োজন, শিশু -কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ এবং দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের নৌ – স্কাউট দলের ইউনিট ইনচার্জ শিক্ষক বিকাশ সরকারের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন , জাতীয় শোক দিবসের শোক মিছিল সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com