বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
আত্মহত্যার সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক: মোবাইলের তথ্য মুছে ফেলা ও মেমোরি কার্ড গায়েব, বাড়ছে রহস্য,, হরমুজ প্রণালি অতিক্রম এমভি বাংলার জয়যাত্রা হালিশহর বড়পুলে মহেশ খালের পাড়ে অবৈধ গরুর বাজার উচ্ছেদ: গুড়িয়ে দিলো সেনাবাহিনী ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক

হৃদয়ে বঙ্গবন্ধু,,,,,,

হৃদয়ে বঙ্গবন্ধু

ডেক্স নিউজ ঃ- সিএমপি মিডিয়া 

একঝাঁক কচিকাঁচার দল। তারা কেউ ‘৭১ দেখেনি, দেখেনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেকে। তবুও রং পেন্সিল নিয়ে ‘বসে আঁকা প্রতিযোগিতায়’ তাদের কারো ছবিতে জীবন্ত হয়ে উঠেছে বঙ্গবন্ধুর মুখাবয়ব, কেউ এঁকেছে ৭ মার্চে জাতির পিতার সেই অভূতপূর্ব অঙ্গুলিহেলন। কেউ বেছে নিয়েছে মুক্তিযুদ্ধ আর কেউবা ভাষা আন্দোলন। বিষয়বস্তু যা-ই হোক না কেন, প্রতিটি ছবিতেই কোন না কোনভাবে জড়িয়ে রয়েছে সেই প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব।

এরপর এলো আবৃত্তি বা কবিতা পাঠ প্রতিযোগিতা। এখানেও প্রতিটি কবিতায় কী অবর্ণনীয় যত্নে, কী পরম মায়ায় তারা তুলে ধরলো জাতির পিতাকে। অথচ তারা কেউ কোনদিন দেখেনি তাঁকে!

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ খ্রিঃ উপলক্ষে দামপাড়াস্থ মেট্রোপলিটন পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে ঠিক এরকমই একটি আয়োজন করেছিলো চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। সিএমপি’র উদ্যাগে আয়োজিত এই চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার  কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার)।

স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবন ও আদর্শকে বিষয়বস্তু হিসেবে বিবেচনা করে আয়োজন করা হয় এই প্রতিযোগিতাটির। সিএমপি স্কুল এন্ড কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা বিভিন্ন ক্যাটেগরিতে বিভক্ত হয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এই আয়োজনে।

এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ)  এম এ মাসুদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন)আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (সদর)

মোঃ আব্দুল ওয়ারীশ মহোদয়সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সিএমপি স্কুল এন্ড কলেজের সম্মানিত শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ ও শ্রদ্ধেয় অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com