শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

টানা তিনদিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরী পানিবন্দি

টানা তিনদিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরী পানিবন্দি

মোঃ শাহরিয়ার রিপন ঃ- চট্টগ্রাম

টানা তিনদিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীতে পানিবন্দি ও পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা জালালাবাদ, পশ্চিম ষোলশহর, উত্তর পাহাড়তলী, পুর্ব পাহাড়তলী, লালখান বাজার ও চকবাজার ওয়ার্ডের তিনশ’ পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

ঝুঁকিপূর্ণভাবে থাকা মানুষদের আশ্রয়কেন্দ্র ও নিরাপদ এলাকায় সরে যাওয়ার আহবান জানিয়ে চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, অনেকে পাহাড়ধ্বসের ঝুকি থাকার পরও পাহাড়ের উপরে ও পাদদেশে বসবাস করছেন। এভাবে পাহাড়ের পাদদেশে ঝুকিপূর্ণভাবে বসবাস করা জনগণের প্রতি আহবান আপনারা আশ্রয়কেন্দ্রে চলে যান। আপনাদের জন্য খাবার, স্বাস্থ্যসেবা থেকে সবকিছু প্রস্তুত রাখা হয়েছে। আমরা পানিবন্দি এলাকাগুলোতে বিতরণের জন্য ১০ হাজার মানুষের জন্য খাবার প্রস্তুত রেখেছি।

রোববার জলমগ্ন এলাকা ও পাহাড়ি এলাকায় পরিচালিত কার্যক্রমের বিষয়ে চসিক মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা আবুল হাশেম জানান, স্থানীয় কাউন্সিলরদের নেতৃত্বে জেলা প্রশাসন, মেট্রোপলিটন পুলিশ, গাউসিয়া কমিটি, চসিকের স্ট্রাইকিং ফোর্স ও আরবান ভলান্টিয়ারদের সহযোগিতায় পাহাড়ের পাদদেশে ঝুকিপূর্ণভাবে বসবাস করা ৩০০ পরিবারকে সরিয়ে নেয়া হয়েছে। নগরীর এই ছয়টি ওয়ার্ডের মানুষকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য মাইকিং এর মাধ্যমে প্রচার চালালে তাদের মধ্যে প্রায় ১০০টি পরিবার আশ্রয়কেন্দ্র এবং বাকীরা নিরাপদ এলাকায় থাকা স্বজনদের বাসায় চলে যান। আপাতত তারা দুর্যোগের ঝুঁকি না কাটা পর্যন্ত ফিরোজশাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লালখানবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্রে ও নিরাপদ এলাকায় স্বজনদের বাসায় অবস্থান করবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com