রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

নীলফামারী ডোমারে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

নীলফামারী ডোমারে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি

নীলফামারীর ডোমারে ট্রাকের পিছনে ধাক্কা লেগে সিরাজুল ইসলাম (৬০) নামে এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে।

রোববার সকাল সাড় দশটার দিকে ডোমার জলঢাকা সড়কের ডোমার উপজেলার পাঙ্গা
মটুকপুর ইউনিয়নের একবট নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
মৃত সিরাজুল ইসলাম পঞ্চগড় জেলার সদর
বোটবাজার প্রধান পাড়া গ্রামের কলিমুদ্দিনের
ছেলে বলে জানাযায়।
মটর সাইকেলে থাকা অপর আরোহী ও মৃতের উকিল জামাই পরযগদল ডাংঙ্গাপাড়া গ্রামের
মৃত জমির উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম
অক্ষত রয়েছেন। তিনি জানান আমি ও আমার
উকিল শশুর সিরাজুল ইসলাম এর মটর সাইকেল যোগে পঞ্চগড় হতে রংপুর অভিমুখে যাচ্ছিলাম। এমন সময় ডোমার উপজেলার একবট নামক স্থানে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাককে সাইট দিতে গেলে অপর আর একটি বাঁশবোঝাই ট্রাক আমাদের
সামনে থেমে যায়। আমাদের মোটর সাইকেলটি ঐ ট্রাকের পিছনে অ-সাবধানতা বসত ধাক্কা লাগে।এতেই সিরাজুল ইসলাম গুরুতর আহত হন।এলাকাবাসী উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানান।

ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মোটর সাইকেল আরোহীরা অ-সাবধানতা বসত নিজেই এ ঘটনার স্বীকার হয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com