সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

নীলফামারী ডোমারে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবকের মৃত্যু

সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি

নীলফামারীর ডোমারে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নামা (৫০) বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার(১লা আগষ্ট) আনুমানিক ভোর ছয়টা পনের মিনিটের দিকে ডোমার বাজার রেলগেট হতে হাফ কিলোমিটার উত্তর পার্শ্বে পশ্চিম বোড়াগাড়ী ইউনিয়নের চান্দিনা পাড়া নামক এলাকায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, ভোর সারে পাঁচটার দিকে ঐ যুবক রেললাইনে হাঁটাচলা করতে ছিল। আনুমানিক ছয়টা ১৫ মিনিট সময়ের দিকে চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত হয়। নিহতকে কেউ শনাক্ত করতে পারেনি। তার এক হাত বিচ্ছিন্ন হয়। দেহ ছিল খালি গায়ে। কোমরে ছিল একটি কালো রং এর স্যুট প্যান্ট। প্রাথমিক ভাবে অনেকে ধারণা করছে সে হয়তো কোনো মানসিক প্রতিবন্ধি হতে পারে।

ডোমার স্টেশন মাস্টার আরিফ হোসেন বলেন আমি জানার পড়ে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ কে বিষয়টি অবগত করি।
সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিউল আযম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নিহতের কোন ওয়ারিশ পাওয়া যায়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com