বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
পতেঙ্গা ৪১ নং ওয়ার্ড নাজির পাড়ায় বিএনপি অফিস উদ্বোধন,, চট্টগ্রাম পাঁচলাইশে ব্যবসায়িক পরিবারের প্রতি বারবার হামলা। পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

শোকাবহ আগস্টে ২০ হাজার গাছ লাগাবে চসিক: মেয়র

শোকাবহ আগস্টে ২০ হাজার গাছ লাগাবে চসিক: মেয়র

ডেক্স নিউজ ঃ- চট্টগ্রাম সিটি করপোরেশন

শোকাবহ আগস্ট উপলক্ষে মাসব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

মঙ্গলবার লালদিঘী পার্কে কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মেয়র রেজাউল বলেন, শোকের মাস আগস্টকে স্মরণীয় করে রাখতে আমি চসিকের নগর পরিকল্পনা বিভাগের মাধ্যমে ২০ হাজার গাছ লাগানোর পরিকল্পনা হাতে নিয়েছি। গাছগুলি প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরদের মাধ্যমে নাগরিকদের কাছে পৌঁছে যাবে। বনজ, ফলজ ও ঔষধি গাছগুলি বিনামূল্যে পাবেন নগরবাসী। গাছগুলি বড় হলে ফল দেবে, ছায়া দেবে, স্মরণ করিয়ে দিবে বাঙালি জাতির বটবৃক্ষ বঙ্গবন্ধুকে।

৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারীর তত্ত্বাবধানে কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, কাউন্সিলর হাজী নুরুল হক, হাসান মুরাদ বিপ্লব, শাহেদ ইকবাল বাবু, আবদুস সালাম মাসুম, পুলক খাস্তগির,রুমকি সেনগুপ্ত, উপ সচিব আশেক রসুল টিপু, নগর পরিকল্পনাবিদ আবদুল্লাহ আল ওমর এবং বস্তি উন্নয়ন কর্মকর্তা মইনুল হোসেন আলী চৌধুরী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com