রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

নীলফামারীতে নেশার টাকার জন্য মাকে খুনের চেষ্টা কারাগারে ছেলে

নীলফামারীতে নেশার টাকার জন্য মাকে খুনের চেষ্টা কারাগারে ছেলে

সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জে নেশার টাকা না পেয়ে নিজ গর্ভধারীনি মাকে হত্যার চেষ্টার অভিযোগে রোকন মিয়া(২৬) নামে এক যুবকে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় সুত্রে জানাযায় বুধবার (২৬ শে জুলাই) কিশোরগঞ্জ উপজেলায় এ ঘটনাটি ঘটে। পরে রাতে আধারে উপজেলা রনচন্ডী এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।সে ঐ এলাকার জোবেদ আলীর ছেলে রোকন মিয়া।
বৃহস্পতিবার(২৭ইজুলাই)বিকেল বেলা আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
ঘটনা কারির মা রতনা বেগম বলেন রাতে ছেলে বাড়িতে আসলে ভাত খেতে বলি। এ সময় আমার কাছে টাকা চায় সে। আমি টাকা
দিতে পারবোনা জানাই।পরে টিউবওয়েল থেকে পানি নিয়ে ঘরে ঢুকতে গেলে আমার গলায় ওড়না ওড়না পেচিয়ে হ্যাঁচকা টান মেরে মাটিতে ফেলে দেয় পড়ে হাত দিয়ে ওড়ানো সরিয়ে চেচামেচি করলে প্রতিবেশীরা ছুটে এসে আমাকে উদ্ধার করে। এতে আমি রক্ষা পাই।
তিনি আরো জানান রোকন এ ঘটনা ঘটিয়ে জলঢাকা রাজারহাট আমার বোনের বাসায় গিয়ে আশ্রয় নেয়। তারা জানতে পেরে
আটকে রোকন কে আটকে রাখে।সেখান থেকে স্থানীয় লোকজন তাকে ধরে বাড়িতে নিয়ে আসে।পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ রাজিব কুমার রায় বলেন ছেলে মাদকাসক্ত,নেশার টাকা না পেয়ে নিজ মাকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার চেষ্টা করেছে।১৫১ ধারায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com