সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

নীলফামারীতে পুকুরের পানিতে পড়ে পৃথক দুই স্থানে ২ শিশুর মৃত্যু

নীলফামারীতে পুকুরের পানিতে পড়ে পৃথক দুই স্থানে ২ শিশুর মৃত্যু

সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় আলীফ হোসেন নামে (২০) মাস বয়সী একজন অপরটি ডোমার উপজেলায় আবু বক্কর সিদ্দিক (৪)নামে দুইজন শিশুর পানিতে পড়ে মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ শে জুলাই)দুপুর বেলা ডিমলা উপজেলার সদর ইউনিয়নের রামডাঙ্গা গ্রামে এ ঘটনাটি ঘটে। মৃত শিশু ঐ এলাকার লিখন ইসলামের ছেলে বলে যানা যায়।

স্থানীয় সুত্রে যানাযায় গৃহের কাজে ব্যাস্ত ছিল শিশুর মা। খেলতে গিয়ে সবার অগোচরে কখন যে পুকুরের পানিতে পড়ে গিয়েছে সন্তান, কেউ জানেনা। কিছুক্ষণ পর সন্তান কে দেখতে না-পেয়ে বাড়ির লোকজন খুঁজতে থাকে। পুকুরে খুজতে গেলে শিশুর দেহ খুঁজে পায় পরিবারের লোকজন। পরে উদ্ধার করে শিশুটিকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখান কার কর্তব্যরত চিকিৎসক ডা. রাজু আহম্মেদ আসার আগেই শিশুর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।

অপর দিকে ডোমার উপজেলার হরিনচড়া ইউনিয়নে পশ্চিম হরিণচড়া জামাত পাড়া এলাকার রিয়াজুল ইসলাম ছেলে আবু বক্কর সিদ্দিক (৪) নামে এক শিশু বাড়ির পার্শে দুপুরের দিকে পানির ডোবায় পড়ে মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট ওয়ার্ড এর সদস্য তরিকুল ইসলাম ও ইউপি চেয়ারম্যান রাসেল রানা মৃত্যুর বিষয় ও মরদেহ দাফন করা হয়েছে বলে নিশ্চিত করেন।সন্তানহারা পরিবার দুটিতে চলছে এখন শোকের মাতম।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com