রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

নীলফামারীতে হাতকড়া পড়া অবস্থায় মাদক কারবারি চম্পট

নীলফামারীতে হাতকড়া পড়া অবস্থায় মাদক কারবারি চম্পট

সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী, প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে হাতকড়া পড়া অবস্থায় সাইদুল ইসলাম নামে এক মাদক কারবারি চম্পট দিয়েছে ।

বৃহস্পতিবার(২০ শে জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার নিতাই ইউনিয়নের ডাংঙ্গাপাড়া নামক এলাকায় এ ঘটনাটি ঘটে।

এ সময় মাদক কারবারিদের হামলায় নীলফামারী জেলা অফিসের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক আতিকুর রহমান সহ সিপাহি মনিরুজ্জামান ও আসাদুজ্জামান গুরুতর আহত হন পরে স্থানীয় হাসপাতালে গিয়ে তারা প্রাথমিক চিকিৎসা নেন।

স্থানীয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিস সুত্রে জানাযায় গোপন সংবাদের ভিত্তিত্বে নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের
একটি টিম কিশোরগঞ্জ নিতাই ইউনিয়নে অভিযানে যান।সেখানে ডাংঙ্গাপাড়া গ্রামের মৃত ইদ্রিস আলীর মাদক কারবারি ছেলে সাইদুল ইসলামকে আটক করে হাতকড়া পড়ান।
এ খবর ছড়িয়ে পরে দ্রুত কিছুক্ষনের মধ্যে মাদক কারবাড়ির লোকবল এসে তাদের উপর হামলা চালায়। এ সময় আসামি সাইদুল ইসলাম উপ পরিদর্শক আতিকুর রহমানের হাতে কামড় বসিয়ে দিয়ে হাতকড়া পড়া অবস্থায় পালিয়ে (চম্পট) যান।

এই ঘটনায় একই এলাকার মৃত ইউনুছ পন্ডিতের ছেলে আলিফ নূর নামে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে কিশোরগঞ্জ থানা পুলিশ।
নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের
পরিদর্শক শফিকুল ইসলাম বলেন সাইদুল কে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে এবং কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আহতরা চিকিৎসা নিচ্ছে।

কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ রাজিব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন
সাইদুল একজন মাদক কারবারি তার নামে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। আমরা ঘটনা স্থল থেকে আটক একজনকে থানায় এনেছি তাক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com