রবিবার, ১০ মে ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক যশোরে ঈদ শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ডবলমুরিং থানার বিশেষ অভিযানে ৪,১২,৪৯০/- টাকা ২ ভরি স্বর্ণালংকার, ১টি সিএনজি অটো রিক্সা সহ ৩ প্রতারক গ্রেফতার নওয়াপাড়ায় বিএনপি নেতা মরহুম বাচ্চু খান ( সর্দার) এর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

মশার লার্ভা পাওয়ায় ৪ ভবন মালিককে ১৪ হাজার টাকা জরিমানা

মশার লার্ভা পাওয়ায় ৪ ভবন মালিককে ১৪ হাজার টাকা জরিমানা

ডেক্স নিউজ ঃ- চট্টগ্রাম সিটি করপোরেশন

নগরীর ওআর নিজাম রোড এবং গরীবুল্লাহ শাহ হাউজিং এলাকায় মশার লার্ভা পাওয়ায় ৪ ভবন মালিকপক্ষকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

তবে বৃহস্পতিবার অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম বলেন, এলাকা দুটির মানুষ সচেতন হওয়ায় অন্যান্য অনেক এলাকার চেয়ে মশার লার্ভা খুব কম পাওয়া গেছে, বাড়িগুলোও ছিল তুলনামূলক পরিচ্ছন্ন। ৫টি নির্মাণাধীন ভবনের বিভিন্ন অংশে খুঁজেও লার্ভা পাওয়া যায়নি।

“চসিকের পরিচালিত অভিযান আর সচেতনতামূলক কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে অনেকেই নিজ ভবনে জমে থাকা পানি অপসারণ করেছেন। আজকের অভিযানে আমরা খুবি আশাবাদী কারণ নগরবাসী এভাবে সচেতন আচরণ করলে মশা কমবে৷ নাগরিকদের সচেতনতা ছাড়া ডেঙ্গু নির্মূল সম্ভব নয়। জরিমানা নয়, আমাদের মূল লক্ষ্য জনগণকে সচেতন করা।”

যেসব ভবনে মশার লার্ভা পাওয়া যায়নি তাদের উদ্বুদ্ধ করতে গোলাপফুল দিয়ে চসিকের পক্ষে শুভেচ্ছা জানায় ভ্রাম্যমাণ আদালত।

নাগরিকদের সচেতন হওয়ার আহবান জানিয়ে মশাবাহিত রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com