বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
পতেঙ্গা ৪১ নং ওয়ার্ড নাজির পাড়ায় বিএনপি অফিস উদ্বোধন,, চট্টগ্রাম পাঁচলাইশে ব্যবসায়িক পরিবারের প্রতি বারবার হামলা। পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

নড়াইলে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৩ এর সাক্ষাৎকার ও প্যারেড মূল্যায়ন অনুষ্ঠিত।

নড়াইলে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৩ এর সাক্ষাৎকার ও প্যারেড মূল্যায়ন অনুষ্ঠিত।

এম,মাহমুদুল হাসান (নিপুন)।
নড়াইল জেলা প্রতিনিধি।

নড়াইলে পুলিশের অধিনস্ত কর্মকর্তা এবং কর্মচারীগণের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৩ এর প্যারেড ও সাক্ষাৎকার গ্রহণ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুলাই(বুধবার) পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে প্যারেড পরীক্ষা ও সাক্ষাৎকার গ্রহণ করেন মোসাঃ সাদিরা খাতুন, সুযোগ্য পুলিশ সুপার, নড়াইল, সভাপতি,পদোন্নতি পরীক্ষা গ্রহণ কমিটি এবং পরীক্ষা গ্রহণ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত উক্ত পরীক্ষায় কনস্টেবল থেকে নায়েক/এটিএসআই, নায়েক থেকে এএসআই(সশস্ত্র), এএসআই(সশস্ত্র) থেকে এসআই(সশস্ত্র), এটিএসআই থেকে টিএসআই পদে পদোন্নতি প্রত্যাশী পরীক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন ও সভাপতি,পদোন্নতি পরীক্ষা গ্রহণ কমিটি উক্ত পরীক্ষা গ্রহণের জন্য উপস্থিত হলে, প্রশিক্ষণার্থীরা পুলিশ সুপারকে সশস্ত্র সালাম প্রদর্শন করেন। সালাম গ্রহণ শেষে তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

নড়াইলের সুযোগ্য পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন বলেন, বাংলাদেশ পুলিশের পদোন্নতির ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনা হয়েছে। স্মার্ট বাংলাদেশের স্মার্ট পুলিশিং ব্যবস্থা বিনির্মাণের লক্ষ্যে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার সাথে পুলিশ সদস্যদের পদোন্নতি প্রদান করা হবে

এসময় আরো উপস্থিত ছিলেন,জনাব মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নড়াইল, সদস্য,পরীক্ষা গ্রহণ কমিটি; জনাব দেবাশীষ কর্মকার, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), মাগুরা, সদস্য, পরীক্ষা গ্রহণ কমিটি; জনাব দেবব্রত সরকার, সহকারী পুলিশ সুপার(প্রবেশনার); জনাব হাফিজুর রহমান শেখ, পুলিশ পরিদর্শক(সশস্ত্র), পুলিশ লাইনস, নড়াইল, সদস্য, পরীক্ষা গ্রহণ কমিটি; জনাব মোঃ শহীদুজ্জামান, আরওআই, রিজার্ভ অফিস, আরও–১, মোঃ জাহিদুল ইসলাম, রিজার্ভ অফিস, নড়াইল, ড্রিল প্রশিক্ষকগণ, প্রশিক্ষণার্থীবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার সংশ্লিষ্ট পুলিশ সদস্যবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com