শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

পুলিশ সুপারের নড়াইল সদর থানা বার্ষিক পরিদর্শন।

পুলিশ সুপারের নড়াইল সদর থানা বার্ষিক পরিদর্শন।

এম,মাহমুদুল হাসান (নিপুন)।
নড়াইল জেলা প্রতিনিধি।

নড়াইল সদর থানা বার্ষিক পরিদর্শন করেন নড়াইলের সুযোগ্য পুলিশ সুপার জনাব মোসাঃ সাদিরা খাতুন। ১৬ জুলাই(রবিবার) পরিদর্শন উপলক্ষে থানায় উপস্থিত হলে সদর থানা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় পুলিশ সুপারকে সশস্ত্র সালাম প্রদর্শন করেন সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ওবাইদুর রহমান।

পরিদর্শন শেষে পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। পরিদর্শনকালে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা, জনগণের জানমালের নিরাপত্তা বিধান, মামলা তদন্ত, প্রশাসনিক কার্যক্রম, অনলাইন জিডি এবং পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বিষয়ে থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়াও অবৈধ সমাবেশ মোকাবেলায় পুলিশ কর্তৃক শক্তি প্রয়োগ সংক্রান্ত আইনানুগ নিয়মসমূহের প্রতিপালন, পুলিশের কল্যাণ, বিট পুলিশিং, থানা কম্পাউন্ডের নিরাপত্তা নিশ্চিত করা, সরকারি গাড়ির বিধি মোতাবেক ব্যবহার, যথানিয়মে ইউনিফর্ম পরিধান করা, থানা প্রাঙ্গণ পরিস্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনা প্রদান করেন। তিনি ‘থানাকে জনগণের আস্থার আশ্রয়স্থল’ হিসেবে গড়ে তোলার লক্ষে ভুক্তভোগী, সেবাপ্রার্থী, ভিকটিমসহ কেউ যাতে সেবা বঞ্চিত না হয় বিষয়টি নিশ্চিত করার জন্য অফিসার ইনচার্জকে নির্দেশ প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপরেসন্স); জনাব দেবব্রত সরকার, সহকারী পুলিশ সুপার(প্রবেশনার); জনাব ওবাইদুর রহমান, অফিসার ইনচার্জ, সদর থানা, জনাব মোঃ আশরাফুল আলম, পুলিশ পরিদর্শক(তদন্ত), সদর থানা, নড়াইলসহ বিভিন্ন পদমর্যাদার সংশ্লিষ্ট পুলিশ সদস্যবৃন্দ ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com