রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

আমরা একটি শান্তিপূর্ণ সমাজে একসাথে চলতে চাই, আর কোন মারামারি-হানাহানি নয়: নড়াইল পুলিশ সুপার।

আমরা একটি শান্তিপূর্ণ সমাজে একসাথে চলতে চাই, আর কোন মারামারি-হানাহানি নয়: নড়াইল পুলিশ সুপার।

এম,মাহমুদুল হাসান (নিপুন)।
নড়াইল জেলা প্রতিনিধি।

নড়াইল সদর থানাধীন ১নং মাইজপাড়া ইউনিয়নের তারাশী গ্রামের সর্বস্তরের জনগণের সাথে “মাদক, জুয়া, সন্ত্রাস, জঙ্গী, ইভিটিজিং ও বাল্যবিবাহ বিরোধী” জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অদ্য ১০ জুলাই(সোমবার) বিকালে নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে তারাশী পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উক্ত সভায় উপস্থিত ছিলেন মোসা: সাদিরা খাতুন, সুযোগ্য পুলিশ সুপার, নড়াইল । পুলিশ সুপার মোসা: সাদিরা খতুন উপস্থিত হলে মাইজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব জসিম মোল্যা ও বিশিষ্ট সমাজ সেবক জনাব গোলাম মর্তুজা স্বপনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন তার বক্তব্যে বলেন, নড়াইল ক্রীড়া, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের ঐতিহ্যে সমৃদ্ধ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি জেলা। আপনাদের সন্তানেরা আন্তর্জাতিক খ্যাতি বয়ে আনছে, আন্তর্জাতিক অঙ্গনে আপনাদের মুখ উজ্জ্বল করছে। আর স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হয়ে আপনারা যদি মারামারি, কাইজ্যা করেন, তবে ভবিষ্যত প্রজন্ম ধ্বংসের দিকে এগিয়ে যাবে। তিনি বলেন, আপনারা নতুন প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে না দিয়ে তাদের একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দিন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ও ভবিষ্যৎ প্রজন্ম যাতে সমৃদ্ধ হয় সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা আপনাদের পাশে রয়েছে। আমরা দুষ্টের দমন ও শিষ্টের লালন করতে চাই। কোন অন্যায়কারীকে ছাড় দেয়া হবে না। কেউ অন্যায় করলে তা আইনি প্রক্রিয়ায় শক্ত হস্তে দমন করা হবে। পুলিশ সুপার আরো বলেন, নড়াইল জেলা পুলিশ সকলকে সমভাবে আইনি সহায়তা দিবে, কেউ বঞ্চিত হবে না। আপনারা থানায় আসুন, নির্ভয়ে পুলিশি সেবা গ্রহণ করুন। আমরা একটি শান্তিপূর্ণ সমাজে একসাথে চলতে চাই, আর কোন মারামারি হানাহানি নয়। তিনি সকলকে মাদক, জুয়া, সন্ত্রাস, জঙ্গিবাদ,সাইবার ক্রাইম,
বাল্যবিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং, ধর্মীয় উস্কানি, অপপ্রচার বা প্রোপাগাণ্ডা ছড়ানো, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট থেকে বিরত থাকাসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে সরে আসার জন্য আহবান করেন।

বিশেষ অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপরেসন্স) নড়াইল, বিশিষ্ট সমাজ সেবক জনাব গোলাম মর্তুজা স্বপন ও নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ জনাব মো: ওবায়দুর রহমান এবং সভাপতিত্ব করেন ১ নং মাইজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব মো: জসিম মোল্লা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com