বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
পতেঙ্গা ৪১ নং ওয়ার্ড নাজির পাড়ায় বিএনপি অফিস উদ্বোধন,, চট্টগ্রাম পাঁচলাইশে ব্যবসায়িক পরিবারের প্রতি বারবার হামলা। পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

বিনামূল্যে ডেঙ্গু রোগের পরীক্ষা শুরু করল চসিক

বিনামূল্যে ডেঙ্গু রোগের পরীক্ষা শুরু করল চসিক

ডেক্স নিউজ ঃ- চট্টগ্রাম-১০ জুলাই’ ২০২৩

চট্টগ্রাম সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার উদ্বোধন করলেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্বা মো. রেজাউল করিম চৌধুরী। সোমবার উদ্বোধন হওয়া এ কার্যক্রম ডেঙ্গুর প্রাদুর্ভাব কমা না পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত চলমান থাকবে।

উদ্বোধনকালে মেয়র বলেন, দরিদ্র জনগণ যাতে অর্থাভাবে ডেঙ্গু পরীক্ষা থেকে বঞ্চিত না হয় তার জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। যতদিন ডেঙ্গু না কমবে ততদিন এ কার্যক্রম চলবে এবং ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পেলে প্রয়োজনে আরো হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা কার্যক্রম চালু করা হবে।

“শুধু ওষুধ ছিটিয়ে মশা নিধন সম্ভব নয়, এ জন্য প্রয়োজন জনসচেতনতা। চসিকের ১০০ দিনের ক্রাশ প্রোগ্রামে এডিস মশা লার্ভা চিহ্নিত করতে ড্রোন সংযোজন করা হয়েছে। ইতোমধ্যে গতকাল নাছিরাবাদ হাউজিং সোসাইটিতে একটি বহুতল ভবনের ছাদে একটি সুইমিংপুল পেলাম যেটি ২ বছরেও পরিস্কার করা হয়নি। ড্রোন এর মাধ্যামে এ ধরণের স্থান এবং ছাদে জমে থাকা পানিতে গড়ে উঠা মশার প্রজননক্ষেত্র চিহ্নিত ও ধ্বংস করা সম্ভব হচ্ছে।

চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সেলিম আকতার চৌধুরী বলেন, ডেঙ্গু পরীক্ষার জন্য উন্নত মানের কীট সংগ্রহ করা হয়েছে। যে কেউ জ¦রাক্রান্ত হলেই আমাদের কাছে আসলে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা হবে। তিনি ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে ডিসপেনসারি থেকে ঔষুধ গ্রহণ না করে সরাসরি পরীক্ষা করে হাসপাতালে চিকিৎসা গ্রহণের পরামর্শ দেন।

এসময় চসিকের স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর আবদুস সালাম মাসুম, জহর লাল হাজারী, চসিকের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মো. ইমাম হোসেন রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে আজ সোমবার আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় মশার লার্ভা পাওয়ায় ৫টি বাড়ির মালিককে মোট ৩৮ হাজার টাকা জরিমানা করেন চসিকের স্পেশাল ম্যজিস্ট্রেট মনীষা মহাজন। এছাড়া ওয়ার্ডগুলোতে ১০০ দিনের ক্রাশ প্রোগ্রাম চলছে পুরোদমে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com