বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
পতেঙ্গা ৪১ নং ওয়ার্ড নাজির পাড়ায় বিএনপি অফিস উদ্বোধন,, চট্টগ্রাম পাঁচলাইশে ব্যবসায়িক পরিবারের প্রতি বারবার হামলা। পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

নীলফামারীতে ভয়াবহ অগ্নি কান্ড

নীলফামারীতে ভয়াবহ অগ্নি কান্ড

সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায় মনিহারী পট্টি বাজারে ভয়াবহ এক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩ কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ঐ স্থানের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী আব্দুর রউফ।
এক ঘন্টারও বেশি চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট।

ঘটনাটি শনিবার (৮ জুলাই) রাত আনুমানিক সারে এগারোটার দিকে, জলঢাকা মনিহারী পট্টি বাজারে এই দুর্ঘটনাটি ঘটে ।

জলঢাকা দমকল বাহিনী ও স্থানীয় সুত্রে জানাযায় প্রথম আজিজুল হকের দোকানের লাইনের মিটার থেকে আগুনের সুত্রপাত ঘটে। এর পর আশপাসের দোকান ঘরে দ্রুত আগুন ছরিয়ে পরে। তিনটি মনিহারী দোকান একটি গোডাউনের পাইকারী মালামাল ও একটি হোটেলের আসবাবপত্র সহ সর্বস্ব পুরে ছাই হয়ে যায়। জলঢাকা ফায়ার এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রিফাত আল মামুন বলেন খবর পাওয়া মাত্রই আমরা দ্রুত ঘটনা স্থলে গিয়ে আগুন নেভানোর কাছ শুরু করেছি। প্রথমে একটি ইউনিট কাজ করলেও পরে আরো ৪ টি ইউনিট আগুন নেভানোর কাজে ষুক্ত হয়। প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ব্যবসায়ী আব্দুর রউফ কান্না জরিত কন্ঠে বলেন আমার প্রায় এককোটি টাকার মালামাল সবই পুড়ে ছাই হয়ে গেছে। এখন কি করে আমার পরিবার বাঁচাব আমি নিজেই জানিনা।

জলঢাকা ফায়ার এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রিফাত আল মামুন বলেন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে । তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তদন্ত না করলে বলা অসম্ভব। ব্যবসায়ী আব্দুর রউফ,হাইফুল ইসলাম বলেন আমাদের প্রায় তিন কোটি উপরে ক্ষয়ক্ষতি হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com