বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

জনসেবক রাজনীতিবিদের উজ্জ্বল উদাহরণ আফছারুল আমীন:- মেয়র চট্টগ্রাম

জনসেবক রাজনীতিবিদের উজ্জ্বল উদাহরণ আফছারুল আমীন:- মেয়র চট্টগ্রাম

মোঃ শাহরিয়ার রিপন ঃ- চট্টগ্রাম

জনসেবার মাধ্যমে রাজনীতিতে দৃঢ় অবস্থান তৈরির ক্ষেত্রে ডা. আফছারুল আমীন এক উজ্জ্বল উদাহরণ হয়ে টিকে থাকবেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

শনিবার পি এইচ আমীন একাডেমি প্রাক্তন শিক্ষার্থী পরিষদ আয়োজনে মরহুম ডা. মোঃ আফছারুল আমীনের শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, ১৯৯১ সালে ভয়াবহ ঘূর্ণিঝড়ে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে চিকিৎসাসেবা দিয়ে আফছারুল আমীন মানুষের মন জয় করে নেন এবং আওয়ামী লীগের জনপ্রিয়তা বৃদ্ধিতে ভূমিকা রাখেন। তিনি আমৃত্যু হতদরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছেন। অর্থ নয়, মানবসেবাই মূখ্য ছিল আফছারুল আমীনের কাছে। জনসেবার মাধ্যমে রাজনীতিতে দৃঢ় অবস্থান তৈরির ক্ষেত্রে তিনি এক উজ্জ্বল উদাহরণ হয়ে টিকে থাকবেন, পথ দেখাবেন চট্টগ্রামের আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্বকে।

অহিদুল আমীনের সভাপতিত্বে এবং কাউন্সিলর মোঃ ইলিয়াছের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-১০ আসনের সংসদীয় উপ-নির্বাচনের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মহিউদ্দিন বাচ্চু। উপস্থিত ছিলেন কাউন্সিলর নূরুল আমীন, ওয়াসিম উদ্দিন চৌধুরী, এরশাদুল আমীন, এস,এম,জাহিদ চৌধুরী, মাহবুবুল হক মিয়া, ডা. শাহ আলম,ডা. মাহিদ বিন আমীন, আবুল কালাম আবু, ফয়সাল আমীন,নুরুল আফছার চৌধুরী ,সুলতান আহমেদ চৌধুরী ,আশফাকুল আলম আশফাক,আনোয়ারুল হক জসিম, এস,এম,এরশাদ উল্লাহ,শেখ মোহম্মদ আবদুল মান্নান,আফগানি বাবু,সাইমন রিয়াদ,মাসুদসহ প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com