সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

স্বাধীনতার সাথে জড়িয়ে আছে জহুর আহমদ চৌধুরীর নাম: মেয়র রেজাউল

স্বাধীনতার সাথে জড়িয়ে আছে জহুর আহমদ চৌধুরীর নাম: মেয়র রেজাউল

মোঃ শাহরিয়ার রিপন ঃ- চট্টগ্রাম ১ লা জুলাই

বাংলাদেশের স্বাধীনতার সাথে চট্টগ্রামে কৃতি সন্তান জহুর আহমদ চৌধুর নাম জড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী৷

শনিবার সকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী, মুক্তিযুদ্ধের ইস্টার্ন জোনের চেয়ারম্যান, সিটি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মরহুম জহুর আহমদ চৌধুরীর ৪৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম সিটি মেয়র কাউন্সিলরদের নিয়ে জহুর আহমদ চৌধুরীর কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ সময় মেয়র বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণার পর, চট্টগ্রামে জহুর আহমদ চৌধুরীর কাছে পাঠিয়েছিলেন দেশে-বিদেশে প্রচারের জন্য। পরবর্তীকালে চট্টগ্রামে প্রতিষ্ঠিত স্বাধীন বাংলা বেতারকেন্দ্র থেকে বঙ্গবন্ধুর এই ঘোষণা প্রচার করা হয়। মুক্তিযুদ্ধে আগরতলায় অবস্থান নিয়ে জহুর আহমদ চৌধুরী মুজিব নগর সরকারের প্রতিনিধি হিসেবে গোটা দক্ষিণ-পূর্বাঞ্চলে মুক্তিযুদ্ধ পরিচালনা করেন। মুক্তিযুদ্ধের শুরুতেই তিনি আগরতলা গিয়ে সাংবাদিকদের মাধ্যমে বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যা ও ধ্বংসযজ্ঞের সংবাদ বিশ্ববাসীর কাছে পৌঁছে দেন। তিনিই প্রথম বাংলাদেশের পক্ষে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর মাধ্যমে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করেন এবং মুক্তিযুদ্ধে সহযোগিতার আহ্বান জানান। এজন্য বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের পাতায় পাতায় চট্টগ্রামের কৃতি সন্তান জহুর আহমদ চৌধুরীর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, চৌধুরী হাসান মাহামুদ হাসনী, হাসান মুরাদ বিপ্লব, মোঃ জাভেদ, মোহাম্মদ সলিম উল্ল্যাহ, মোহম্মদ ইসমাইল, নুরুল আমীন, আবদুস সালাম মাসুম, মোঃ আশরাফ,শাহেদ ইকবাল বাবু,আবদুল মান্নান,কাজী নুরুল আমীন মামুন,পুলক খাস্তগির, মোহম্মদ ইলিয়াস এবং নূর মোস্তাফা টিনু।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com