বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ

উপলব্ধি’র পরিবার বঞ্চিত শিশুদের সাথে পুলিশ কমিশনারের ঈদ শুভেচ্ছা বিনিময়।

উপলব্ধি’র পরিবার বঞ্চিত শিশুদের সাথে পুলিশ কমিশনারের ঈদ শুভেচ্ছা বিনিময়।

সিএমপি মিডিয়া ঃ- চট্টগ্রাম ২৯ শে জুন 

আজ পবিত্র ঈদ। প্রিয় পরিজনদের উপস্থিতি ছাড়া ঈদের আনন্দ অর্থহীন। তাই উপলব্ধি’র কচিকাঁচারা অপেক্ষায় ছিলো তাদের প্রিয় মানুষ, তারা যাঁকে বাবা ডাকে, সেই পুলিশ কমিশনারের জন্য। আর মান্যবর পুলিশ কমিশনারও তাঁর নিজের দুই সন্তানকে নিয়ে হাজির ঐ স্বজনহারা কন্যাশিশুদের আবাসস্থলে। তারপর মাদুর পেতে, তাদের সাথে এক কাতারে বসে মধ্যাহ্নভোজ। এ যেনো সত্যিকারের ঈদ উৎসব।

চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গি বাজার এলাকায় অবস্থিত ‘উপলব্ধি’ শিশু নিবাসের পরিবার বঞ্চিত শিশুদের সাথে এভাবেই ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মান্যবর সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার)

সরকার অনুমোদিত সমাজসেবামূলক একটি অরাজনৈতিক মানবিক প্রতিষ্ঠান ‘উপলব্ধি’। হারিয়ে যাওয়া, স্বজনহীন, অসহায়, ঠিকানাবিহীন ভাসমান কন্যা শিশুদের নিয়ে কাজ করে থাকে এই প্রতিষ্ঠানটি।

শুধু লেখাপড়া নয়, এখানকার শিশুরা খেলাধুলা, নাচ, গান, চিত্রাংকন, আবৃত্তি, বিতর্ক বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে।

এসময় সেখানে সিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) আব্দুল ওয়ারীশসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ‘উপলব্ধি’র সদস্য ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com