রবিবার, ১০ মে ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক যশোরে ঈদ শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ডবলমুরিং থানার বিশেষ অভিযানে ৪,১২,৪৯০/- টাকা ২ ভরি স্বর্ণালংকার, ১টি সিএনজি অটো রিক্সা সহ ৩ প্রতারক গ্রেফতার নওয়াপাড়ায় বিএনপি নেতা মরহুম বাচ্চু খান ( সর্দার) এর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

চসিকের পরিচ্ছন্ন বিভাগে সংযুক্ত হলো জিপিএইচের দেয়া ১০০ রিকশাভ্যান

চসিকের পরিচ্ছন্ন বিভাগে সংযুক্ত হলো জিপিএইচের দেয়া ১০০ রিকশাভ্যান

মোঃ শাহরিয়ার রিপন ঃ- চট্টগ্রাম

ঈদুল আযহার কোরবানির বর্জ্য ব্যবস্থাপনাকে আরো গতিশীল করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগে সংযুক্ত হলো ১০০ রিকশাভ্যাান।

রোববার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে রিকশাভ্যানগুলো চট্টগ্রামের শিল্পপ্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত কর্তৃপক্ষ চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর কাছে উপহার হিসেবে হস্তান্তর করেন।

এসময় মেয়র বলেন, চট্টগ্রামকে এগিয়ে নিতে সরকারি-বেসরকারি সবগুলো প্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে। এবারে নগরীকে ৬টি জোনে ভাগ করে কোরবানির বর্জ্য বিকাল পাঁচটার মধ্যে পরিচ্ছন্ন করার জন্য ৩৭০টি গাড়ি নিয়ে কাজ করব আমরা। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ থেকে জিপিএইচ ইস্পাতের দেয়া এ উপহার চট্টগ্রামের পরিচ্ছন্ন বিভাগকে করবে আরো গতিশীল।

জিপিএইচ ইস্পাতের লজিস্টিক্স এবং নিরাপত্তা উপদেষ্টা কর্নেল মোহম্মদ শওকত ওসমান পিএসসি (অব.) বলেন, মেয়র রেজাউল করিমের তিলোত্তমা চট্টগ্রাম গড়ার যে প্রয়াস তার সাথে সামিল হতে জিপিএইচ ইস্পাতের এই উপহার।

জিপিএইচ ইস্পাতের মিডিয়া এডভাইজার অভীক ওসমানের সূচনা বক্তব্যের সাথে অনুষ্ঠানে অংশ নেন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, নেছার উদ্দিন মঞ্জু, হাজী নুরুল হক, গাজী মো. শফিউল আজম, চসিক সচিব খালেদ মাহমুদ, মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা আবুল হাশেম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুনিরুল হুদা, , চসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল ইসলাম, প্রকৌশলী তৌহিদুল হাসান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com