শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা মাদক চক্রের ২ সদস্য গ্রেফতার

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা মাদক চক্রের ২ সদস্য গ্রেফতার

এম,মাহমুদুল হাসান(নিপুন)।
নড়াইল জেলা প্রতিনিধি।

নড়াইলে আন্তঃজেলা মাদক চক্রের দুই সদস্য রমজান মোল্যা ও ফারুক হোসেন কে গ্রেফতার করেছে নড়াইল ডিবি পুলিশ। গ্রেফতারকৃত ফারুক কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন জিম্মনখালী গ্রামের জাফর আলমের ছেলে এবং অপর মাদক কারবারি রমজান লোহাগড়া উপজেলার কামঠানা গ্রামের উলফাত মোল্যার ছেলে। ২১ জুন(বুধবার) রাতে লোহাগড়া থানার কামঠানা গ্রাম থেকে তাদের আটক করা হয়। তাদের নামে নড়াইল সদর, লোহাগড়া, রামু ও কর্ণফুলী থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুনের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে ডিবি পুলিশ পরিদর্শক জনাব সাজেদুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) অপু মিত্র সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে ৩০(ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com