রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

চট্টগ্রামে ৬ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইবুনালে মামলা

চট্টগ্রামে ৬ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইবুনালে মামলা

ময়মনসিংহ থেকে প্রকাশিত একটি অখ্যাত পত্রিকার প্রতিনিধি আবুল হাসনাত মিনহাজ(২১), চট্টগ্রাম ব্যুরো মো: বেলাল (৩৫) ও পত্রিকাটির প্রধান সম্পাদক খাইরুল আলম রফিক(৫০) সহ ৬ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে সাইবার ট্রাইবুনাল চট্টগ্রামে মামলা করেছেন দৈনিক সরেজমিন বার্তা’র বিশেষ প্রতিনিধি ও চট্টগ্রামের স্থানীয় একটি অনলাইন চ্যানেলের সিনিয়র রিপোর্টার মো: জুনায়েদ হাসান।

বৃহস্পতিবার দুপুরে সাইবার ট্রাইবুনাল চট্টগ্রাম আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে এই মামলা দায়ের করা হয়।

মামলায় অন্য অভিযুক্তরা হলেন ঢাকা মিডিয়া টিভি২৪ এর চট্টগ্রাম জেলা প্রতিনিধি মঈন উদ্দিন মনির (২৩), বাকলিয়া এলাকার মোহাম্মদ আরাফাত (২২) ও বাকলিয়া নোমান কলেজের অঘোষিত ছাত্রলীগ নেতা মোহাম্মদ আজমীর শাহ(২৮)।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ১ নং অভিযুক্ত মিনহাজের বিরুদ্ধে প্রাপ্ত তথ্য উপাত্তের ভিত্তিতে অপহরণ, চাঁদাবাজি ও কিশোর গ্যাং সম্পৃক্ততার বিষয়ে নিউজ করা হলে অভিযুক্ত মিনহাজ অর্থের প্রলোভন দেখিয়ে নিউজ না করার প্রস্তাব দেয়। অনৈতিক ঐ প্রস্তাবে রাজি না হলে বিভিন্ন মাধ্যমে মিথ্যা ভিত্তিহীন নিউজ করার হুমকি দিতে থাকে সে এবং অন্যরা। বিগত ১২ জুন ময়মনসিংহ থেকে প্রকাশিত প্রতিদিনের কাগজ নামের একটি পত্রিকায় মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে মনগড়া সংবাদ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে অভিযুক্ত মিনহাজ এবং অন্যান্য অভিযুক্তরা।

মামলার বিষয়টি নিশ্চিত করে বাদি পক্ষের আইনজীবী গোলাম মাওলা মুরাদ জানান, জুনায়েদ হাসান বাদি হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের ধারা অনুযায়ী ৬ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইবুনাল চট্টগ্রামে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং (৩২৯/২৩), চট্টগ্রাম। বিজ্ঞ আদালত বাদির জবানবন্দি শুনে মামলাটি আমলে নিয়ে সিআইডি চট্টগ্রামকে দ্রুত তদন্ত করে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com