রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

সম্মেলনের এক বছর পর মহানগর যুবলীগের কমিটি ঘোষণা

সম্মেলনের এক বছর পর মহানগর যুবলীগের কমিটি ঘোষণা

ডেক্স নিউজ ঃ- চট্টগ্রাম

চট্টগ্রামে মহানগর যুবলীগের সম্মেলনের এক বছর পর মো. মাহমুদুল হক সুমন চৌধুরেীকে সভাপতি ও মো. দিদারুল আলমকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম মহানগর যুবলীগের ৪০ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

আগামী ৬০ দিনের মধ্যে নতুন নেতৃত্বকে ১৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ জুন) সন্ধ্যায় কেন্দ্রীয় যুবলীগের উপ-দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা আলোচিত প্রতিদিন পত্রিকায় পাঠানো বিবৃতির মাধ্যমে এর সত্যতা নিশ্চিত করেছেন। এদিন একই সঙ্গে সিরাজগঞ্জ জেলা শাখা যুবলীগের কমিটি দেওয়া হয়েছে জানান তিনি।

সভাপতি পদে দায়িত্ব পাওয়া মো. মাহমুদুল হক সুমন চৌধুরী এর আগে নগর যবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এবং সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম নগরের কর্মাস কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

এ বিষয়ে কেন্দ্রীয় যুবলীগের উপ-দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা বলেন, চট্টগ্রাম মহানগর যুবলীগের ৪০ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।

তিনি বলেন, আংশিক কমিটিতে ১৪ জন সহ-সভাপতি, ৫ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ৭ জন সাংগঠনিক সম্পাদক রাখা হয়েছে। এছাড়াও গ্রস্থনা ও প্রকাশক সম্পাদক, অর্থ সম্পাদক, আইন বিষয়ক সম্পাদক, সমাজকল্যাণ সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, জনশক্তি ও কমসংস্থান বিষয়ক সম্পাদক, ক্রীড়া সম্পাদক, মুক্তিবিষয়ক সম্পাদক, উপ স্বাস্থ্য ও জনসংখ্যা বিভাগ সম্পাদক, উপ ক্রীড়া সম্পাদক, দুই জন সহ-সম্পাদক ও একজন সদস্য দেওয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com