বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
যশোরে ঈদ শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ডবলমুরিং থানার বিশেষ অভিযানে ৪,১২,৪৯০/- টাকা ২ ভরি স্বর্ণালংকার, ১টি সিএনজি অটো রিক্সা সহ ৩ প্রতারক গ্রেফতার নওয়াপাড়ায় বিএনপি নেতা মরহুম বাচ্চু খান ( সর্দার) এর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। সিএমপি’র অভিযানে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারসহ শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ৩ জন সহযোগী গ্রেফতার কোতোয়ালি থানার সফল অভিযান সিআরবিতে হালিমের লটারির নামে জুয়ার ব্যাবসা গুড়িয়ে দিল ওসি আফতাব উদ্দিন জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সাপ্লাই চেইন ও বাংকারিং প্রসংগে চেয়ারম্যান, চবক এর সভাপতিত্বে চট্টগ্রাম বন্দরে সভা অনুষ্ঠিত গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রামের পতেঙ্গায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন – অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম জেলার সীতাকুন্ডে জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সমন্বয়য়ে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে-র‍্যাব-৭ ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা: সংযুক্ত আরব আমিরাতের বন্দরে থাকা জাহাজের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগে বিএসসি

বাংলাদেশ পুলিশ নারী কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৩” এ রানার্সআপ নড়াইল জেলা পুলিশ নারী কাবাডি দল।

বাংলাদেশ পুলিশ নারী কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৩”এ রানার্সআপ নড়াইল জেলা পুলিশ নারী কাবাডি দল।

এম,মাহমুদুল হাসান (নিপুণ)।
নড়াইল জেলা প্রতিনিধি।

বাংলাদেশ পুলিশের জেলা পর্যায়ে প্রথম প্রতিনিধিত্বকারী নড়াইল জেলা পুলিশ নারী কাবাডি দল। ক্রীড়া ও সংস্কৃতির ঐতিহ্যে সমৃদ্ধ নড়াইল। বাংলাদেশের ৬৪ টি জেলার মধ্যে নড়াইল জেলা পুলিশ নারী কাবাডি দল প্রথমবারের মত “বাংলাদেশ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৩” এ প্রতিনিধিত্ব করে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপারের পৃষ্ঠপোষকতায় নড়াইল জেলা পুলিশ নারী কাবাডি দল গ্রুপ পর্বে প্রতিটি দলকে হারিয়ে দলটি তার নিজ যোগ্যতার স্বাক্ষর রাখতে সক্ষম হয় এবং চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। গত ১ জুন গুলিস্তান বাংলাদেশ কাবাডি স্টেডিয়ামে ডিএমপি ও নড়াইল জেলা পুলিশ নারী কাবাডি দলের ম্যাচ দিয়ে পর্দা উঠেছিলো। ১১ জুন (রবিবার) বিকালে একই ভেন্যুতে ‘বাংলাদেশ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৩’ এর চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। নড়াইল জেলা পুলিশ নারী কাবাডি দল ও ডিএমপি নারী কাবাডি দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় ৩২-৩০ পয়েন্টে নড়াইল জেলা পুলিশ নারী কাবাডি দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ, জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম মহোদয়। বাংলাদেশ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৩ টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী। এ সময় নড়াইল জেলা পুলিশ নারী কাবাডি দলের অভিভাবক হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোসাঃ সাদিরা খাতুন।
প্রধান অতিথির বক্তব্যে আইজিপি মহোদয় বলেন,কাবাডি আমাদের দেশের খেলা, মাটির খেলা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ খেলাকে জাতীয় খেলা হিসেবে ঘোষণা করেছেন। এক সময় কাবাডি খেলা হারিয়ে যেতে বসেছিল। বাংলাদেশ কাবাডি ফেডারেশন দেশের প্রত্যন্ত অঞ্চলে এ খেলা আয়োজন করেছে। কাবাডি খেলাকে সারাদেশে ছড়িয়ে দেয়া হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ পুলিশ কাবাডি খেলায় ভালো করছে, আগামীতে আরও ভাল করতে হবে। তিনি আশা ব্যাক্ত করে বলেন, এ খেলায় আমরা একদিন বিশ্বের বুকে চ্যাম্পিয়ন হবো। তিনি চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের খেলোয়াড়দের প্রশংসা করেন ও অভিনন্দন জানান।
প্রতিযোগিতায় নারী দলে নড়াইলের মেবী চাকমা বেস্ট রেইডার, ডিএমপির ইয়াসমিন খানম বেস্ট ক্যাচার এবং ডিএমপির ইশারাত জাহান সাদিকা বেস্ট খেলোয়াড় মনোনীত হয়েছেন। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিজয়ী ও রানার্সআপ দলের দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com