রবিবার, ১০ মে ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক যশোরে ঈদ শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ডবলমুরিং থানার বিশেষ অভিযানে ৪,১২,৪৯০/- টাকা ২ ভরি স্বর্ণালংকার, ১টি সিএনজি অটো রিক্সা সহ ৩ প্রতারক গ্রেফতার নওয়াপাড়ায় বিএনপি নেতা মরহুম বাচ্চু খান ( সর্দার) এর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

বাকলিয়া শহিদ এন এম জে কলেজ ছাত্রলীগ নেতা, কর্মীদের মিথ্যা ও হয়রানি মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বাকলিয়া শহিদ এন এম জে কলেজ ছাত্রলীগ নেতা, কর্মীদের মিথ্যা ও হয়রানি মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মুজিব উল্লা তুষার : চট্টগ্রাম

বাকলিয়া শহিদ এন এম জে কলেজ ছাত্র প্রতিনিধি ছাত্রলীগ নেতা আজমীর হোসেন ও নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানি, ও হত্যার হুমকিসহ বিভিন্ন অভিযোগে সংবাদ সম্মেলন করেন। সোমবার (১২ জুন) বিকাল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ছাত্রলীগ নেতা আজমীর হোসেন লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন,’বর্তমানে আমি বাংলাদেশ ছাত্রলীগের আর্দশ কর্মী হিসেবে, বাকলিয়া এলাকার ছাত্র-ছাত্রীসহ, গরিব দুঃখী, মেহনতি মানুষের সুখ-দুঃখে থাকতে চেষ্টা করি। ফলে একটি মহলে হিংসা প্রবণ হয়ে, আমার কর্মকাণ্ড ও সামাজিকভাবে বাঁধা দেওয়ার জন্য এ এলাকার কিছু সন্ত্রাসী, কুচক্রীমহল বিভিন্ন সময়ে আমি ও আমার সহকর্মী, ছাত্রলীগ নেতাকর্মী ও কলেজদের ছাত্র-ছাত্রীদের বিরুদ্ধে হামলা,মামলা ও হয়রানির করে যাচ্ছে ,এলাকার সন্ত্রাসী,চিহ্নিত চাঁদাবাজ,ও নারী লোভী, মাদক কারবারি জানে আলম। কলেজ চলাকালে কলেজের ছাত্র-ছাত্রীদেরকে এ জানে আলমের অনুসারীরা বিভিন্নভাবে হয়রানি, ছাত্রীদের উক্তত্য করে থাকে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করলে জানে আলম তাঁর অনুসারীরা ছাত্রদের মারধর হামলা, মামলার হুমকি দিয়ে থাকে ।এছাড়া তার অত্যাচারে ও চাঁদাবাজি , মিথ্যা মামলার শিকার অনেক গাড়ির ড্রাইভার জানে আলমের ভয়ে এলাকা চেড়ে চলে যায় । আমি তার এই কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ করার ফলে জানে আলম আমার বিরুদ্ধে বিভিন্ন ভাবে মিথ্যা মামলা দেয় ো হয়রানি করেতে থাকে।এ ছাড়া আমার সহকর্মীদের বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দেয় অনেককে মিথ্যা মামলায় জেল খাটিয়েছে।এই জানে আলম এর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন থেকে শুরু করে বিভিন্ন চাঁদাবাজি ও ডাকাতির মামলাও রয়েছে। ২০০৮ সালে বাকলিয়া থানায় তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা রয়েছে, ২০১৯ এ (৬জানুয়ারিত) চন্দনাইশ থানায় সরকার বিরোধী জ্বালাও পোড়াও সহ একাধিক ধারায় মামলা, ২০২২ এ (১৯ মে) বাকলিয়া থানায় চাঁদাবাজির মামলা রয়েছে, ২০২২ সালের (২৮ জুলাই) কোতোয়ালি থানায় ছুরি সহকারে প্রাণনাশের হুমকি মূলক মামলা রয়েছে, এছাড়াও জানে আলম ও তার অনুসারীদের অত্যাচারে অতিষ্ঠ এলাকা বাসি,জানে আলম এর বিরুদ্ধে দেশের জাতীয় ও আঞ্চলিক একাধিক পত্রিকায় সংবাদ প্রচার হওয়ার পরও কমেনি তার চাঁদাবাজি ও অত্যাচার।
সংবাদ সম্মলেনে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম ৩৫নং বক্সিরহাট ওয়ার্ড আওয়ামীলীগ , আবু মোহাম্মদ ইউছুফ যুগ্ম সাধরান সম্পাদক ৩৫নং বক্সিরহাট ওয়ার্ড আওয়ামীলীগ ,এবং মান্না বিশ্বাস গভনিং বডির সদস্য , শহীদ নুর হোসেন-ডা.মিলন-মোজাম্মেল-জেহাদ ডিগ্রী কলেজ ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com