বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
পতেঙ্গা ৪১ নং ওয়ার্ড নাজির পাড়ায় বিএনপি অফিস উদ্বোধন,, চট্টগ্রাম পাঁচলাইশে ব্যবসায়িক পরিবারের প্রতি বারবার হামলা। পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

নগরীর সল্টগোলা রেল ক্রসিংয়ে তেলবাহী ওয়াগনের সঙ্গে বেপরোয়া ট্রলির সংঘর্ষ নিহত-১

চট্টগ্রাম নগরীর সল্টগোলা রেল ক্রসিংয়ে তেলবাহী ওয়াগনের সঙ্গে বেপরোয়া একটি টলির সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে ট্রেনের ধাক্কায়, টলি গাড়িতে কেমিক্যাল জাতীয় পদার্থ ট্যাঙ্কার ছিটকে পরে পাঠাও বাইক রাইডার মোহাম্মদ লাভলু নামে একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। হতাহত থাকতে পারে আরও অনেকে।

বৃহস্পতিবার (৮ জুন) রাত সাড়ে ১০টার দিকে সল্টগোলা ক্রসিং এলাকায় তেলবাহী ২৫ টি ট্যাঙ্কার নিয়ে বন্দর থেকে বের হওয়ার পথে, সল্টগোলা ক্রসিং এমএ আজিজ সড়ক পার হওয়ার সময়, দ্রুতগামী কেমিক্যাল বহন টলি গাড়ির পিছনে একটি মালবাহী ট্রেনের সাথে ধাক্কা লেগে যায়, টলি গাড়িতে থাকা কেমিক্যাল ট্যাং,সিটকে পড়ে রেলওয়ে পথের পাশেই, দাঁড়িয়েছিল পাঠাও বাইক রাইডার। কিছু বুঝে উঠার আগেই, ট্যাংকারের নিচে পড়ে ওই বাইক রাইডারের মৃত্যু হয়।

চট্টগ্রাম শহরে অতি গুরুত্বপূর্ণ এই সড়কটি, প্রায় দীর্ঘ চার ঘন্টা গাড়ি চলাচল বন্ধ ছিল।টলি নাম্বার চট্ট মেট্রো ঢ ৮১ -১১ ৫১। টলিতে থাকা ট্যাংকার নাম্বার এস এ এম ইউ ১০০০ ৫৫১।

বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কফিল উদ্দিন বলেন, ট্রেনের সাথে ক্যামিক্যালবাহী একটি টলির সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে একটি বাইক আটকে থাকার খবর পেয়েছি। আসলেই চাপা পড়েছে কি-না এ মুহুর্তে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

এদিকে ক্যামিকেল বাহী টলি উল্টে যাওয়া ট্যাংকার থেকে বুঁদ বুঁদ আকারে গ্যাস নির্গত হচ্ছে বলে জানায় স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দারা আরও বলেন, সংঘর্ষের কারণে ট্যাংকারের গায়ে ফাটল দেখা যাচ্ছে। পরে গ্যাস বের হতে থাকলে স্থানীয় মানুষজনের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।

চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড মাস্টার আব্দুল মালেক বলেন, তেলবাহী ওয়াগন ট্রেনটি পদ্মা মেঘনা যমুনা ওয়েল থেকে তেল নিয়ে ইয়ার্ডের দিকে যাওয়ার পথে একটি টলি ট্রেনের ইঞ্জিনে ধাক্কা দিলে লরি উল্টে যায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com