রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

সিএমপি খুলশী থানার অভিযানে ডাকাতি মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার।

সিএমপি খুলশী থানার অভিযানে ডাকাতি মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

ডেক্স নিউজ ঃ- সিএমপি মিডিয়া

গত ৩০/০১/২০০৬ খ্রিঃ অজ্ঞাতনামা ৭/৮ জন মুখোশধারী ডাকাত খুলশী থানাধীন লালখান বাজার বাঘঘোনার মোড়ে বাদির বাড়িতে ডাকাতি করে নগদ ১,৩৫,০০০/= টাকা, ৩৫ ভরি স্বর্ণালংকার, ০২টি মোবাইল সেট এবং ০১টি ডিজিটাল ক্যামেরা লুন্ঠন করে নিয়ে যায়। পরবর্তীতে বাদি অজ্ঞাতনামা ৭/৮ জন ডাকাতের বিরুদ্ধে সিএমপি খুলশী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

মামলার প্রেক্ষিতে সিএমপি খুলশী থানার তৎকালীন এসআই (নিঃ) মোঃ মনিরুল ইসলাম মামলার তদন্ত শেষে আসামী ফুল মিয়াসহ তার সহযোগীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে পুলিশ প্রতিবেদন দাখিল করেন।

বিজ্ঞ অতিরিক্ত মহানগর দায়রা জজ ১ম আদালত, চট্টগ্রাম এর বিচারক জনাব মোঃ কামাল হোসেন সিকদার গত ২৮/০২/২০২৩ খ্রিঃ আসামী ফুল মিয়াসহ তার সহযোগীদের দোষী সাব্যস্থ করে ১৭ বছরের সশ্রম কারাদন্ড এবং ১০,০০০ টাকা অর্থদন্ড অনাদায়ে ০২ মাসের বিনাশ্রম প্রদান করতঃ পলাতক আসামীদের বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করেন।

উক্ত সাজা পরোয়ানা থানায় গৃহীত হওয়ার পর খুলশী থানার এসআই (নিঃ) আবু হাসনাত মিশু, এএসআই (নিঃ) সোহেল আহমেদ, এএসআই (নিঃ) রাজীব দে, এএসআই (নিঃ) রাজেশ বড়ুয়া ০৮/০৬/২০২৩ খ্রিঃ নগরীর চকবাজার থানাধীন জামালখান এলাকায় অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত আসামী ফুল মিয়াকে গ্রেফতার করেন।

আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com